পদ হারাচ্ছেন আইসিটির চিফ প্রসিকিউটর তাজুল, নিয়োগ পাচ্ছেন আমিনুল

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

আইসিটির চিফ প্রসিকিউটর তাজুল ইসলামকে সরিয়ে দিয়ে অ্যাডভোকেট আমিনুল ইসলামকে নিয়োগ দেওয়ার চিন্তা করছে বিএনপি সরকার।জানা যায়, আগামীকাল সোমবার এ

2026-02-23T02:18:36+00:00
2026-02-23T02:18:36+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
পদ হারাচ্ছেন আইসিটির চিফ প্রসিকিউটর তাজুল, নিয়োগ পাচ্ছেন আমিনুল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬, ২:১৮ এএম 
আইসিটির চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম (বাঁয়ে) ও অ্যাডভোকেট আমিনুল ইসলাম। সংগৃহীত ছবি
আইসিটির চিফ প্রসিকিউটর তাজুল ইসলামকে সরিয়ে দিয়ে অ্যাডভোকেট আমিনুল ইসলামকে নিয়োগ দেওয়ার চিন্তা করছে বিএনপি সরকার। 

জানা যায়, আগামীকাল সোমবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারির সম্ভাবনা রয়েছে।

অ্যাডভোকেট আমিনুল ইসলাম বিএনপির সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আইনজীবী ছিলেন।


অন্যদিকে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে মানবতাবিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনা সরকারের সময় এই আদালতের রায়ে ফাঁসি কার্যকর হওয়া জামাত নেতাদের পক্ষের আইনজীবী ছিলেন তাজুল ইসলাম।

এই আদালতে ২০২৪ সালের ‘ছাত্র-জনতার আন্দোলনে’ মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাসহ দলটির সিনিয়র কয়েকজন নেতার ফাঁসির রায় হয়েছে।

সরকারের পক্ষ থেকে তাজুল ইসলামকে সরিয়ে দেওয়ার পরিকল্পনার কথা ইতোমধ্যে জানিয়ে দেওয়া হয়েছে বলে ফেসবুকে পোস্ট করেছেন ডেভিড বার্গাম।

সময়ের আলো/এআর


  বিষয়:   আইসিটি  চিফ প্রসিকিউটর  নিয়োগ 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: