আধিপত্য বিস্তারের জেরে দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত ১০

গোপালগঞ্জ সংবাদদাতা

সারাদেশ

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে। এতে নিলু মুন্সী(৫০) নামে একজন নিহত এবং আরও ১০

2026-02-23T16:55:52+00:00
2026-02-23T17:36:18+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
গোপালগঞ্জ
আধিপত্য বিস্তারের জেরে দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত ১০
গোপালগঞ্জ সংবাদদাতা
প্রকাশ: সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:৫৫ পিএম  আপডেট: ২৩.০২.২০২৬ ৫:৩৬ পিএম
সংঘর্ষের ঘটনায় ঘটনাস্থলে যান পুলিশ ও সেনা সদস্যরা। ছবি : সময়ের আলো
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে। এতে নিলু মুন্সী(৫০) নামে একজন নিহত এবং আরও ১০ জন আহত হয়েছেন।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার কমলাপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত নিলু মুন্সী কমলাপুর গ্রামের আনোয়ার মুন্সীর ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে আনোয়ার মুন্সী গ্রুপ ও নূর ইসলাম গ্রুপের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। এর জেরে সোমবার সকালে কমলাপুর গ্রামে দুই গ্রুপের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের নারীসহ অন্তত ১১ জন আহত হন।

প্রথমে আহতদেরকে মুকসুদপুর হাসপাতালে ভর্তি করা হয়। পরে মারাত্মক আহত নিলু মুন্সী (৫০), তার স্ত্রী রুপা বেগম (৪০), তার অপর আহত ভাই মিলন মুন্সী (৫২), দুলাল মুন্সীকে (৪০) ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য নেয়া হয়। সেখানে নিলু মুন্সীকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।


অপর পক্ষের নূর ইসলামকে (৩৩) মুকসুদপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং অন্যদেরকে মুকসুদপুর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি। ঘটনাস্থলে পুলিশের পাশাপাশি সেনা ও র‌্যাব সদস্যরা উপস্থিত রয়েছেন।

এফআর


  বিষয়:   গোপালগঞ্জ  আধিপত্য বিস্তার  জেরে  দুই গ্রুপ  সংঘর্ষ  নিহত  আহত 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: