নবাবগঞ্জে সিএনজির ধাক্কায় যুবক নিহত

হিলি প্রতিনিধি

সারাদেশ

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় সিএনজির ধাক্কায় ফিরোজ কবির (৪৫) নামে এক যুবক নিহত হয়েছেন।সোমবার (২৩ ফেব্রুয়ারি) উপজেলার গোলাপগঞ্জ বাজারে এ দুর্ঘটনা

2026-02-23T18:45:13+00:00
2026-02-23T18:45:13+00:00
 
  মঙ্গলবার, ২৩ জুন ২০২৬,
৯ আষাঢ় ১৪৩৩
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
সারাদেশ
নবাবগঞ্জে সিএনজির ধাক্কায় যুবক নিহত
হিলি প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:৪৫ পিএম 
প্রতীকী ছবি
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় সিএনজির ধাক্কায় ফিরোজ কবির (৪৫) নামে এক যুবক নিহত হয়েছেন। 

সোমবার (২৩ ফেব্রুয়ারি) উপজেলার গোলাপগঞ্জ বাজারে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফিরোজ কবির উপজেলার ফতেহপুর মাড়াষ গ্রামের নওশাদ আলীর ছেলে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার গোলাপগঞ্জ বাজারের বিরামপুর-নবাবগঞ্জ সড়কে দ্রুতগতির একটি সিএনজি ফিরোজ কবিরকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক ফিরোজ কবিরকে মৃত ঘোষণা করেন।


এদিকে ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। আত্মীয়-স্বজন ও এলাকাবাসীর মাঝে নেমে আসে গভীর শোক। পরিবারের সদস্যদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে।

নবাবগঞ্জ থানার ওসি মিন্টু দে জানান, সড়ক দুর্ঘটনায় মৃত্যুর ঘটনায় তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া গ্রহণ করা হয়েছে। 

এফআর


  বিষয়:   নবাবগঞ্জ  সিএনজি  ধাক্কা  যুবক  নিহত 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: