২ যুবকের ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল

রামগতি-কমলনগর, লক্ষ্মীপুর প্রতিনিধি

সারাদেশ

লক্ষ্মীপুরের রামগতিতে দুই যুবকের ইয়াবা সেবনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়ে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে। অভিযুক্ত ওই দুই

2026-02-23T19:46:20+00:00
2026-02-23T19:46:20+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
২ যুবকের ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল
রামগতি-কমলনগর, লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:৪৬ পিএম 
সংগৃহীত ছবি
লক্ষ্মীপুরের রামগতিতে দুই যুবকের ইয়াবা সেবনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়ে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে। অভিযুক্ত ওই দুই যুবক চররমিজ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের প্রভাবশালী মোল্লা পরিবারের সদস্য বলে জানা গেছে।

স্থানীয় সূত্র জানায়, ভাইরাল ভিডিওতে রাব্বি ও রনি মোল্লাকে অত্যন্ত সাবলীল ভঙ্গিতে মাদক (ইয়াবা) সেবন করতে দেখা গেছে। নেটিজেনরা তাদের ‘রামগতির দুই যুবরাজ’ বলে অভিহিত করছেন এবং প্রশাসনের কঠোর হস্তক্ষেপ দাবি করছেন। 

অভিযোগ রয়েছে, তারা এলাকায় প্রভাব খাটিয়ে দীর্ঘদিন ধরে নানা অপকর্মে লিপ্ত ছিলেন।

রামগতি থানার অফিসার ইনচার্জ লিটন দেওয়ান জানান, ভিডিওটি তাদের নজরে এসেছে। 

তিনি বলেন, আমরা বিষয়টি গুরুত্বের সাথে দেখছি। ইতিমধ্যে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) স্যারের সাথে কথা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে মোবাইল কোর্টের মাধ্যমে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


এলাকাবাসী জানিয়েছেন, প্রভাবশালী পরিবারের সদস্য হওয়ায় তারা অনেকটা ধরাছোঁয়ার বাইরে থাকতেন। প্রকাশ্যে ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল হওয়ায় সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। স্থানীয় সচেতন মহল মনে করছেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করতে হলে এদের দ্রুত আইনের আওতায় আনা জরুরি।

বর্তমানে চররমিজ ইউনিয়নের সাধারণ জনগণ দাবি করেছেন, পুলিশি অভিযানের মাধ্যমে তাদের আটক করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হোক। 

সময়ের আলো/আরবিএন 



  বিষয়:   লক্ষ্মীপুর  রামগতি  যুবক  ইয়াবা 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: