এভারটনকে হারিয়ে শীর্ষ চারে ম্যানইউ

সময়ের আলো ডেস্ক

আন্তর্জাতিক

মৌসুমের গুরুত্বপূর্ণ সময়ে এসে নিজেদের ছন্দটা যেন খুঁজে পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। সোমবার (২৩ ফেব্রুয়ারি) প্রিমিয়ার লিগের লড়াইয়ে অ্যাওয়ে ম্যাচে এভারটনকে

2026-02-24T10:09:29+00:00
2026-02-24T10:09:29+00:00
 
  সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬,
২৩ ভাদ্র ১৪৩৩
সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
এভারটনকে হারিয়ে শীর্ষ চারে ম্যানইউ
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:০৯ এএম 
এভারটনকে হারিয়ে শীর্ষ চারে ম্যানইউ। ছবি : বিবিসি
মৌসুমের গুরুত্বপূর্ণ সময়ে এসে নিজেদের ছন্দটা যেন খুঁজে পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। সোমবার (২৩ ফেব্রুয়ারি) প্রিমিয়ার লিগের লড়াইয়ে অ্যাওয়ে ম্যাচে এভারটনকে ১-০ ব্যবধানে হারিয়ে শুধু তিন পয়েন্টই নয়, শীর্ষ চারের জায়গাটাও দখল করেছে রেড ডেভিলরা।

ভেন্যু ছিল এভারটনের ঘরের মাঠ হিল ডিকিনসন স্টেডিয়ামে। প্রথমার্ধে বলের দখলে এগিয়ে থাকলেও আক্রমণে ধার দেখাতে পারেনি ইউনাইটেড। স্বাগতিকরাও খুব বেশি পরীক্ষা নিতে পারেনি সফরকারীদের রক্ষণভাগের। ফলে বিরতিতে দুই দলই ফেরে গোলশূন্য অবস্থায়।
Advertisement
আরও পড়ুন

দ্বিতীয়ার্ধে ম্যাচের গতি বদলায়। এভারটন কিছুটা আক্রমণাত্মক ভঙ্গিতে খেললেও শেষ হাসি হাসে ইউনাইটেডই। ৫৮ মিনিটে মাঠে নামেন স্লোভেনিয়ান স্ট্রাইকার বেঞ্জামিন শেস্কো। আর ৭১ মিনিটে এক দ্রুত পাল্টা আক্রমণ থেকে জালের দেখা পান তিনি। সেটিই ম্যাচের একমাত্র ও জয় নির্ধারণী গোল।

শেষ সময়ে দুই দলই চেষ্টা চালালেও আর গোলের দেখা মেলেনি। মৌসুমের প্রথম দেখায় ১-০ গোলে হেরেছিল ইউনাইটেড; এবার একই ব্যবধানে জয় তুলে নিয়ে সেই হার শোধ করলো তারা। ২৭ ম্যাচ শেষে ৪৮ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে উঠে এসেছে ইউনাইটেড। সমান ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে নবম স্থানে রয়েছে এভারটন। অন্যদিকে ২৮ ম্যাচে ৬১ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে আর্সেনাল।

এএডি/
  বিষয়:   এভারটন  ম্যানইউ  ফুটবল 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: