ই-রিটার্ন দাখিল করেছেন প্রায় ৩৯ লাখ করদাতা : এনবিআর

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) জানিয়েছে, চলতি ২০২৫-২৬ করবছরে এখন পর্যন্ত প্রায় ৩৯ লাখ ব্যক্তি করদাতা অনলাইনে তাদের আয়কর রিটার্ন দাখিল

2026-02-24T12:57:38+00:00
2026-02-24T12:57:38+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
জাতীয়
ই-রিটার্ন দাখিল করেছেন প্রায় ৩৯ লাখ করদাতা : এনবিআর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:৫৭ পিএম 
প্রতীকী ছবি
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) জানিয়েছে, চলতি ২০২৫-২৬ করবছরে এখন পর্যন্ত প্রায় ৩৯ লাখ ব্যক্তি করদাতা অনলাইনে তাদের আয়কর রিটার্ন দাখিল করেছেন।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

এনবিআর জানিয়েছে, অনলাইন সিস্টেমের সরলীকরণের কারণে ব্যক্তিগত করদাতারা দ্রুত ও সুবিধাজনকভাবে রিটার্ন জমা দিতে পারছেন। তবে সব করদাতাকে আগামী ২৮ ফেব্রুয়ারি ২০২৬ তারিখের মধ্যে আয়কর রিটার্ন দাখিল সম্পন্ন করতে হবে।

বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতাদের জন্য সম্প্রতি নতুন ই-মেইল ভেরিফিকেশন পদ্ধতি চালু করা হয়েছে। যারা বায়োমেট্রিক রেজিস্ট্রেশনকৃত মোবাইল নম্বর ব্যবহার করে সিস্টেমে নিবন্ধিত কিন্তু বর্তমানে বিদেশে থাকায় মোবাইল ওটিপি ব্যবহার করতে পারছেন না, তারা এখন নিজস্ব ই-মেইলের মাধ্যমে ওটিপি পেতে পারবেন।
আরও পড়ুন

কীভাবে আবেদন করবেন?
বিদেশে অবস্থানরত করদাতাদের জন্য প্রক্রিয়া সহজ হয়েছে। আবেদন করতে হবে [email protected] ঠিকানায়। আবেদনের সঙ্গে সংযুক্ত করতে হবে-
পাসপোর্টের কপি
জাতীয় পরিচয়পত্রের কপি
ভিসার পৃষ্ঠা কপি
বিদেশের বর্তমান ঠিকানা
ব্যবহৃত মোবাইল নম্বর (যদি থাকে)
সর্বশেষ বাংলাদেশ ত্যাগের তারিখ

এনবিআর আবেদন যাচাই-বাছাই করার পর ভেরিফাইড ই-মেইলে ওটিপি পাঠাবে। এই ওটিপি ব্যবহার করে করদাতা পাসওয়ার্ড রিসেট, রেজিস্ট্রেশন এবং ই-রিটার্ন দাখিলসহ অন্যান্য কার্যক্রম সম্পন্ন করতে পারবেন।

এনবিআরের পক্ষ থেকে বলা হয়েছে, বিদেশে থাকা করদাতারা এই সুবিধা গ্রহণ করে সময়মতো রিটার্ন জমা দিলে ভবিষ্যতে কোনো জটিলতা এড়ানো সম্ভব হবে। অনলাইনে সহজ ও নিরাপদভাবে আয়কর রিটার্ন দাখিল করাই এখন লক্ষ্য।

এএডি/


  বিষয়:   ই-রিটার্ন  দাখিল  করদাতা  এনবিআর 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: