পুলিশের সাবেক ডিআইজি নাজমুলের বিদেশ গমনে নিষেধাজ্ঞা

আদালত প্রতিবেদক

জাতীয়

দুর্নীতির অভিযোগ অনুসন্ধানাধীন থাকায় পুলিশের অবসরপ্রাপ্ত ডিআইজি শেখ নাজমুল আলমের বিদেশ গমনে নিষেধাজ্ঞা আরোপ করেছে আদালত।মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুদকের আবেদনের

2026-02-24T15:42:08+00:00
2026-02-24T15:42:08+00:00
 
  বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬,
১৮ ভাদ্র ১৪৩৩
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
পুলিশের সাবেক ডিআইজি নাজমুলের বিদেশ গমনে নিষেধাজ্ঞা
আদালত প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:৪২ পিএম 
পুলিশের সাবেক ডিআইজি নাজমুলের বিদেশ গমনে নিষেধাজ্ঞা
দুর্নীতির অভিযোগ অনুসন্ধানাধীন থাকায় পুলিশের অবসরপ্রাপ্ত ডিআইজি শেখ নাজমুল আলমের বিদেশ গমনে নিষেধাজ্ঞা আরোপ করেছে আদালত।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
Advertisement
আরও পড়ুন

এদিন দুদকের সহকারী পরিচালক মনির মিয়া অভিযোগ সংশ্লিষ্ট নাজমুল আলমের বিদেশ গমনে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। আবেদনে বলা হয়, তার বিরুদ্ধে নানাবিধ দুর্নীতিসহ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের বিষয়ে একটি গুরুত্বপূর্ণ অনুসন্ধান দুর্নীতি দমন কমিশনে চলমান রয়েছে। বিশ্বস্ত সূত্রে জানা যায়, তিনি দেশত্যাগ করার চেষ্টা করছেন। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তার বিদেশ গমন রহিত করা প্রয়োজন।

এএডি/
  বিষয়:   পুলিশ  সাবেক  ডিআইজি  নাজমুল  বিদেশ  নিষেধাজ্ঞা 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: