মাছ ধরতে গিয়ে নদীতে মিলল ৫০ রাউন্ড গুলি

সিংড়া (নাটোর) প্রতিনিধি

সারাদেশ

নাটোরের সিংড়ায় নাগর নদীতে মাছ ধরার সময় ৫০ রাউন্ড পিস্তলের গুলি পাওয়া গেছে।মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে পুলিশ সেগুলো

2026-02-24T16:59:26+00:00
2026-02-24T18:04:44+00:00
 
  বুধবার, ২৪ জুন ২০২৬,
১০ আষাঢ় ১৪৩৩
বুধবার, ২৪ জুন ২০২৬
সারাদেশ
মাছ ধরতে গিয়ে নদীতে মিলল ৫০ রাউন্ড গুলি
সিংড়া (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:৫৯ পিএম  আপডেট: ২৪.০২.২০২৬ ৬:০৪ পিএম
মাছ ধরতে গিয়ে নদীতে মিলল ৫০ রাউন্ড গুলি। ছবি : সময়ের আলো
নাটোরের সিংড়ায় নাগর নদীতে মাছ ধরার সময় ৫০ রাউন্ড পিস্তলের গুলি পাওয়া গেছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে পুলিশ সেগুলো উদ্ধার করে থানায় নিয়ে যায়।

সিংড়া থানার ওসি আ স ম আব্দুন নূর বিষয়টি নিশ্চিত করেন।

জানা যায়, গত রোববার (২২ ফেব্রুয়ারি) বিকেল তিনটার দিকে সিংড়া পৌরসভার ১ নং ওয়ার্ডের কাঁটাপুকুরিয়া মহল্লার মো. জাহাঙ্গীর আলমের দুই ছেলে বাড়ির পশ্চিমে পার্শ্ববর্তী নাগর নদীতে মাছ ধরতে যায়। এ সময় সময় একটি নীল রঙের প্লাস্টিকের বাক্সের ভেতর গুলি, পিস্তলের ব্যারেল পরিষ্কার করা প্লাস্টিকের তৈরি ক্লিনিং রড ও ২টি ব্রাশ পায়। এরপর তারা সেগুলো বাড়িতে নিয়ে আসে। প্রতিটি গুলির পেছনে ইংরেজিতে CBC 32 AUTO লেখা আছে। পরিবারের লোকজন দ্রুত বিষয়টি থানায় জানান। পরে পুলিশ সেগুলো থানায় নিয়ে যায়।


ওসি আ স ম আব্দুন নূর বলেন, পিস্তলের ৫০ রাউন্ড গুলি পাওয়া গেছে। দীর্ঘদিন পানিতে থাকায় পরিত্যক্ত হয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। পুলিশ সুপার মহোদয়কে জানিয়েছি। এ বিষয়ে তদন্ত করা হচ্ছে।

এফআর


  বিষয়:   নাটোর  মাছ  নদী  মিলল  রাউন্ড  গুলি 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: