তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বিএনপির নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী সাংবাদিকদের জন্য অবসর ভাতা চালুর কার্যকর উদ্যোগ নেওয়া হবে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ঢাকার সার্কিট হাউস রোডে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ৩৯তম বোর্ড সভায় তিনি কথা বলেন।
জহির উদ্দিন স্বপন বলেন, ‘বড় কোনো সরকারি হাসপাতালে সাংবাদিকদের সুচিকিৎসায় বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
সভায় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীকে ট্রাস্টের বোর্ডের নতুন চেয়ারম্যান হিসেবে মনোনীত করা হয়।
এসময় তথ্যমন্ত্রী ট্রাস্টের সহায়তা কার্যক্রমকে আরও সুশৃঙ্খল ও স্বচ্ছ করতে সুবিধাভোগী ও প্রত্যাশীদের একটি পূর্ণাঙ্গ ডাটাবেজ তৈরির নির্দেশ দেন। ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আবদুল্লাহ ট্রাস্টের আর্থিক সংকট কাটাতে ব্যাংকে জমাকৃত অর্থ শুল্কমুক্ত করা, নিজস্ব ভবন নির্মাণ ও জনবল নিয়োগের বিষয়ে মন্ত্রণালয়ের সহযোগিতা কামনা করেন।
সচিব মাহবুবা ফারজানা জানান, প্রবীণ সাংবাদিকদের মাসিক ভাতার প্রশাসনিক ও আর্থিক অনুমোদনের বিষয়টি দ্রুত নিষ্পত্তি করা হবে।
সময়ের আলো/কেএইচও