সীমান্তে অনুপ্রবেশ, আরাকান আর্মির ৩ সদস্য আটক

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি

সারাদেশ

উখিয়ার সীমান্তবর্তী বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে আরাকান আর্মির তিন সদস্যকে আটক করেছে বিজিবি। তাদের কাছ থেকে মিয়ানমারের বিপুলসংখ্যক

2026-02-24T20:56:29+00:00
2026-02-24T20:56:29+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
সীমান্তে অনুপ্রবেশ, আরাকান আর্মির ৩ সদস্য আটক
উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:৫৬ পিএম 
আটককৃত আরাকান আর্মির তিন সদস্য। ছবি : সময়ের আলো
উখিয়ার সীমান্তবর্তী বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে আরাকান আর্মির তিন সদস্যকে আটক করেছে বিজিবি। তাদের কাছ থেকে মিয়ানমারের বিপুলসংখ্যক মুদ্রা (কিয়াট) উদ্ধার করা হয়।

মঙ্গলবার ( ২৪ ফেব্রুয়ারি) নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল বাতেন মৃধা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এর আগে, গতকাল সোমবার সন্ধ্যা ৭টার দিকে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর অধীন চাকঢালা এলাকা থেকে তাদের আটক করা হয়।

৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা আরাকান আর্মির সঙ্গে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার সন্ধ্যায় চাকঢালা এলাকায় অভিযান চালায় বিজিবি। এ সময় মিয়ানমারের অভ্যন্তর থেকে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশের সময় তিনজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে প্রায় এক লাখ ৬৮ হাজার মিয়ানমারের মুদ্রা (কিয়াট) জব্দ করা হয়েছে।

ওসি আবদুল বাতেন মৃধা জানান, গ্রেফতার আসামিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করা হয়েছে। তাদের আদালতে সোপর্দ করা হবে।

এফআর


  বিষয়:   সীমান্ত  অনুপ্রবেশ  আরাকান আর্মি  সদস্য  গ্রেফতার 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: