জাপানের শীর্ষস্থানীয় বাণিজ্যিক ও বিনিয়োগ প্রতিষ্ঠান Mitsui & Co. Ltd. বাংলাদেশের আধুনিক রিটেইল খাতের অন্যতম প্রতিষ্ঠান ACI Logistics Limited–এর সঙ্গে একটি গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজিক পার্টনারশিপ চুক্তি সম্পন্ন করেছে।
প্রয়োজনীয় সব আইনগত অনুমোদন সাপেক্ষে মিতসুইয়ের সাবসিডিয়ারি প্রতিষ্ঠান Mitsui & Co. (Asia Pacific) Pte. Ltd. বৈদেশিক মুদ্রায় নির্ধারিত একটি কাঠামোবদ্ধ রূপান্তরযোগ্য ঋণ সুবিধা এসিআই লজিস্টিকসকে প্রদান করবে।
এসি আই লজিস্টিকস হলো ACI Limited–এর একটি সহযোগী প্রতিষ্ঠান, যার অধীনে পরিচালিত হয় দেশের বৃহত্তম রিটেইল চেইন Shwapno। বর্তমানে সারাদেশে স্বপ্নের ৮৩৫টিরও বেশি আউটলেট রয়েছে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি ২০২৬) বিকেল ৪টায় রাজধানীর এসিআই সেন্টারে আনুষ্ঠানিকভাবে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, এসিআই পিএলসি–এর চেয়ারম্যান M. Anis Ud Dowla, ম্যানেজিং ডিরেক্টর Dr. Arif Dowla, এসিআই লজিস্টিকস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর Sabbir Hasan Nasir এবং মিতসুই অ্যান্ড কো. (এশিয়া প্যাসিফিক) প্রাইভেট লিমিটেডের কনজিউমার সেন্ট্রিক বিজনেস ডেভেলপমেন্ট ইউনিটের চিফ অপারেটিং অফিসার Kazuhide Nakajo। এছাড়াও এসিআই ও মিতসুই–এর অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
মিতসুই অ্যান্ড কোম্পানি জাপানের অন্যতম প্রতিষ্ঠিত বহুজাতিক প্রতিষ্ঠান, যা বিশ্বের ৬০টিরও বেশি দেশে বিনিয়োগ কার্যক্রম পরিচালনা করে। প্রতিষ্ঠানটি তাদের বৈশ্বিক সোর্সিং দক্ষতা, কারিগরি জ্ঞান এবং বিস্তৃত শিল্পখাতের অভিজ্ঞতা দিয়ে বিভিন্ন দেশে ব্যবসা সম্প্রসারণ করে আসছে।
এই অংশীদারিত্বের মাধ্যমে এসিআই লজিস্টিকস ভবিষ্যতে তাদের কৌশলগত লক্ষ্য অর্জনে আরও শক্তিশালী অবস্থান তৈরি করবে বলে আশা করা হচ্ছে।
বিশেষ করে রিটেইল পরিচালনা দক্ষতা, সুশাসন, সাপ্লাই চেইন অপটিমাইজেশন এবং টেকসই উন্নয়নের ক্ষেত্রে মিতসুই ও স্বপ্ন ভবিষ্যতে নিবিড়ভাবে কাজ করবে।
বাংলাদেশের আধুনিক রিটেইল খাতে স্বপ্নের দ্রুত বিস্তার, দক্ষ ব্যবস্থাপনা এবং গ্রাহকদের উন্নত শপিং অভিজ্ঞতা ও মানসম্মত পণ্য সরবরাহের সক্ষমতার ওপর আস্থা রেখেই মিতসুই এই অংশীদারিত্বে যুক্ত হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
সময়ের আলো/এআর