বেড়িবাঁধের গাছ কর্তন, এবার সেই বিএনপি নেতা গ্রেফতার

কিশোরগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

কিশোরগঞ্জে বেড়িবাঁধে রোপণ করা ২০টি মেহগনি গাছ কেটে ফেলার অভিযোগে পদ স্থগিত হওয়া মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলমকে গ্রেফতার

2026-02-25T21:10:17+00:00
2026-02-25T21:10:17+00:00
 
  বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬,
২৬ ভাদ্র ১৪৩৩
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
বেড়িবাঁধের গাছ কর্তন, এবার সেই বিএনপি নেতা গ্রেফতার
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:১০ পিএম 
বিএনপি নেতা জাহাঙ্গীর আলম। ছবি : সংগৃহীত
কিশোরগঞ্জে বেড়িবাঁধে রোপণ করা ২০টি মেহগনি গাছ কেটে ফেলার অভিযোগে পদ স্থগিত হওয়া মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে কিশোরগঞ্জ শহরের বত্রিশ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

কিশোরগঞ্জের পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, গতকাল মঙ্গলবার দলের প্রাথমিক সদস্যসহ জাহাঙ্গীর আলমের সকল পদ স্থগিত করা হয়। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।


অভিযোগ রয়েছে, গত ৫ আগস্টের পর থেকে বিভিন্ন সময় বিএনপি নেতা জাহাঙ্গীর আলমের নির্দেশে মিঠামইন উপজেলা সদরের কামালপুর এলাকায় নদীভাঙন ঠেকাতে নির্মিত বেড়িবাঁধে থেকে অসংখ্য মেহগনি গাছ কেটে ফেলা হয়। সর্বশেষ গত ২১ ফেব্রুয়ারি একসঙ্গে ১০ থেকে ১২টি গাছ কেটে ফেলা হয়। 

এসব ঘটনায় গতকাল মঙ্গলবার উপজেলা প্রকৌশলী ফয়জুর রাজ্জাক বাদী হয়ে মিঠামইন থানায় একটি মামলা করেন। মামলায় আঙ্গুর মিয়া নামে একজনকে অভিযুক্ত করা হয়েছে।

পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন জানান, গাছ কাটার সাথে জড়িত থাকার সন্দেহে জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করা হয়েছে। 


এফআর
  বিষয়:   কিশোরগঞ্জ  বেড়িবাঁধ  গাছ কর্তন  বিএনপি নেতা  গ্রেফতার 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: