বিরতি শেষে ফিরছেন নিলয়

আনন্দ সময় প্রতিবেদক

আনন্দ সময়

লম্বা বিরতি শেষে কাজে ফিরলেন জনপ্রিয় অভিনেতা নিলয় আলমগীর।গত সেপ্টেম্বরে স্ত্রী তাসনুভা তাবাসসুমকে নিয়ে যুক্তরাষ্ট্রে যান তিনি। নভেম্বরে সেখানে থেকেই

2026-02-25T22:40:57+00:00
2026-02-25T22:40:57+00:00
 
  শনিবার, ২৫ জুলাই ২০২৬,
১০ শ্রাবণ ১৪৩৩
শনিবার, ২৫ জুলাই ২০২৬
আনন্দ সময়
বিরতি শেষে ফিরছেন নিলয়
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৪০ পিএম 
নিলয় আলমগীর। ছবি : সংগৃহীত
লম্বা বিরতি শেষে কাজে ফিরলেন জনপ্রিয় অভিনেতা নিলয় আলমগীর। 

গত সেপ্টেম্বরে স্ত্রী তাসনুভা তাবাসসুমকে নিয়ে যুক্তরাষ্ট্রে যান তিনি। নভেম্বরে সেখানে থেকেই জানান বাবা হওয়ার সুসংবাদ। সন্তার হওয়ার পর আরও প্রায় তিন মাস সেখানে কাটানোর পর কন্যা রুশদা মাইমানাহসহ নিলয় দেশে ফিরেছেন ১৯ ফেব্রুয়ারি। ফিরেই দুই দিন বিরতি দিয়েই শুরু করেছেন শুটিং। 

এখনও নাম ঠিক না হওয়া নাটকটি লিখেছেন অনামিকা মণ্ডল। এটি পরিচালনা করছেন নাজমুল রনি। নাটকে নিলয়ের বিপরীতে রয়েছে আলোচিত অভিনেত্রী নীলাঞ্জনা নীলা। 

এ প্রসঙ্গে পরিচালক নাজমুল বলেন, নাটকটিতে গল্পের মধ্য দিয়ে কমেডির সঙ্গে সামাজিক একটা বার্তা দেওয়ার চেষ্টা করেছি। মূলত ঈদে দর্শক যে ধরনের গল্প পছন্দ করেন, তেমন গল্প নিয়েই আমাদের নাটক। এটি কমেডি নাটক। দর্শক পছন্দ করবেন। আর এই জুটিকে খুব বেশি একসঙ্গে দেখা যায় না, তবে এই নাটকে তাদের রসায়ন ভিন্ন মাত্রা যোগ করবে।

কথা প্রসঙ্গে নাজমুল আরও জানান, এই নাটকের শুটিং শেষেই তার আরও দুটি নাটকে টানা শুটিংয়ে অংশ নেবেন নিলয় আলমগীর। বাকি নাটক দুটিতে নিলয়ের সঙ্গে জুটি হিসেবে দেখা যাবে জান্নাতুল সুমাইয়া হিমিকে। 

তারা নাটকের জনপ্রিয় জুটি।

প্রসঙ্গত, দেশের বাইরে থাকলেও এ সময় নিলয় অভিনীত মায়াবনের হরিণ, অন্য মানুষ, বাঁচবো না, পিতাপুত্রের বয়স, ঘরের নেত্রীসহ বেশ কিছু নাটক প্রচারিত হয়েছে।

সময়ের আলো/আরবিএন


  বিষয়:   বিরতি  জনপ্রিয়  অভিনেতা  নিলয়  আলমগীর 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: