খেলাধুলাকে সম্মানজনক পেশায় রূপ দিতে চান আমিনুল

ক্রীড়া প্রতিবেদক

খেলা

খেলাধুলাকে এগিয়ে নিতে একের পর এক উদ্যোগ গ্রহণ করে চলেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। কখনো মন্ত্রণালয়, কখনো আবার

2026-02-25T22:47:47+00:00
2026-02-25T22:47:47+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
খেলা
খেলাধুলাকে সম্মানজনক পেশায় রূপ দিতে চান আমিনুল
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৪৭ পিএম   (ভিজিট : ৮৮)
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। সংগৃহীত ছবি
খেলাধুলাকে এগিয়ে নিতে একের পর এক উদ্যোগ গ্রহণ করে চলেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। কখনো মন্ত্রণালয়, কখনো আবার জাতীয় ক্রীড়া পরিষদে বিভিন্ন জনের সঙ্গে বৈঠকে বসছেন। 

গণমাধ্যমের পর দেশের সব ক্রীড়া ফেডারেশন কর্তাদের সঙ্গে বৈঠক করেন আমিনুল। সেই ধারাবাহিকতায় গতকাল দেশের শীর্ষস্থানীয় ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলোর প্রধানদের সঙ্গে আলোচনায় বসেন ক্রীড়া প্রতিমন্ত্রী। 

খেলাধুলাকে এগিয়ে নিয়ে যেতে সবার সহযোগিতা কামনা করেন। দেশের ক্রীড়াঙ্গনের সামগ্রিক উন্নয়ন ও খেলোয়াড়দের পেশাদারিত্ব নিশ্চিত করতে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, ক্রীড়াঙ্গনের উন্নয়ন সাধনে সরকারি প্রচেষ্টার পাশাপাশি বেসরকারি খাতের, বিশেষ করে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ভূমিকা অপরিসীম। 


দেশের সব ফেডারেশন সমানভাবে আর্থিক সচ্ছল নয়, সে ক্ষেত্রে আপনাদের সহযোগিতা আমাদের একান্ত কাম্য। আপনারা প্রতিটি খেলার সঙ্গে যুক্ত থাকুন এবং নিয়মিত স্পন্সরশিপের মাধ্যমে ক্রীড়াঙ্গনের অবিচ্ছেদ্য অংশীদার হোন।

খেলোয়াড়দের জীবনমান উন্নয়ন ও ভবিষ্যৎ সুরক্ষার বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, আমরা খেলাধুলাকে একটি সম্মানজনক পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে কাজ করছি। 

জাতীয় পর্যায়ের খেলোয়াড়দের একটি নির্দিষ্ট বেতন কাঠামোর আওতায় আনার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এ ছাড়া তৃণমূল থেকে প্রতিভাবান খেলোয়াড় অন্বেষণে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচিটি পবিত্র ঈদুল ফিতরের পরপরই দেশব্যাপী শুরু করা হবে।

সভায় উপস্থিত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের নির্বাহীবৃন্দ ক্রীড়া মন্ত্রণালয়ের এই উদ্যোগকে স্বাগত জানান। মাঠের মানুষ প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্বপ্রাপ্ত হওয়ায় সন্তোষ প্রকাশ করেন এবং দেশের ক্রীড়াঙ্গনকে বিশ্বমানে উন্নীত করতে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

সময়ের আলো/এআর



  বিষয়:   খেলাধুলা  সম্মানজনক  আমিনুল 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: