ফের ভূমিকম্পে কাঁপল দেশ

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

মিয়ানমারের সীমান্ত অঞ্চলে ৫ দশমিক ১ মাত্রায় ভূমিকম্প অনুভূত হয়েছে বলে জানা গেছে। ভূমিকম্পে চট্টগ্রাম সহ দেশের কয়েকটি জেলায় অনুভূত

2026-02-25T23:08:45+00:00
2026-02-26T00:36:58+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
জাতীয়
ফের ভূমিকম্পে কাঁপল দেশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:০৮ পিএম  আপডেট: ২৬.০২.২০২৬ ১২:৩৬ এএম
প্রতীকী ছবি
মিয়ানমারের সীমান্ত অঞ্চলে ৫ দশমিক ১ মাত্রায় ভূমিকম্প অনুভূত হয়েছে বলে জানা গেছে। ভূমিকম্পে চট্টগ্রাম সহ দেশের কয়েকটি জেলায় অনুভূত হয়েছে। 

বুধবার (২৫ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় রাত প্রায় ১১টার দিকে এ ভূমিকম্প অনুভূত হয়। ইউরোপিয়ান-মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) এ তথ্য জানায়। 

ভূমিকম্পটি মাটির ১০১ কিলোমিটার গভীরে আঘাত হেনেছে। যা মিয়ানমার ছাড়াও ভারত ও বাংলাদেশের বিভিন্ন জেলাকে কাঁপিয়েছে।

মায়ানমারে এই ভূমিকম্পের উৎপত্তিস্থল থেকে ঢাকা দূরত্ব ৪৬২ কিলোমিটার।

আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের আবহাওয়াবিদ ফারজানা সুলতানা বলেন, ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ভূকম্পন অনুভূত হয়েছে। তবে কক্সবাজার এবং এর কাছাকাছি অঞ্চলে অপেক্ষাকৃত বেশি ভূকম্পন অনুভূত হয়েছে।

তিনি আরও বলেন, এটি মাঝারি মাত্রার ভূমিকম্প।

সময়ের আলো/কেএইচও


  বিষয়:   ভূমিকম্প 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: