১৭ বছরে দুর্নীতি মহামারী আকার নিয়েছে

শাহজাদপুর (সিরাজগঞ্জ) উপজেলা সংবাদদাতা:

সারাদেশ

গত ১৭ বছরে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ সর্বস্তরে দুর্নীতি মহামারীর আকার ধারণ করেছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড.

2026-02-26T22:23:54+00:00
2026-02-26T22:23:54+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
১৭ বছরে দুর্নীতি মহামারী আকার নিয়েছে
শাহজাদপুর (সিরাজগঞ্জ) উপজেলা সংবাদদাতা:
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:২৩ পিএম 
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। ছবি : সময়ের আলো
গত ১৭ বছরে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ সর্বস্তরে দুর্নীতি মহামারীর আকার ধারণ করেছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা হলরুমে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। 

এ দিন তিনি শাহজাদপুর উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

তিনি বলেন, আমরা মানসিকভাবে এক ধরনের দুর্নীতিকে মেনে নিয়েছি। কিন্তু বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান স্পষ্ট জানিয়ে দিয়েছেন, কোনো জায়গায়, কোনো প্রতিষ্ঠানে দুর্নীতি মেনে নেওয়া হবে না।

আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রসঙ্গ তুলে প্রতিমন্ত্রী বলেন, গত দেড় বছরে অনেক জায়গায় মব সৃষ্টি হয়েছে, নিরীহ মানুষের ওপর অত্যাচার হয়েছে, সন্ত্রাসীরা চাঁদাবাজি করেছে এবং মাদকের উৎপাত বেড়েছে। তারেক রহমানের আরেকটি বার্তা হলো সাধারণ মানুষ এখন চায় দেশ স্থিতিশীল থাকুক। যে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়েছিল, কিছু গোষ্ঠী এখনো তা সৃষ্টি করতে চায় তবে তাদের কঠোর হাতে দমন করা হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করে মানুষের মনে স্বস্তি ফিরিয়ে আনা হবে।

উপজেলা নির্বাহী অফিসার মুশফিকা হোসেনের সভাপতিত্বে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মুশফিকুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মাসুদ রানা, উপজেলা প্রকৌশলী, কৃষি কর্মকর্তা, প্রাণিসম্পদ কর্মকর্তাসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও সাংবাদিকরা।

সময়ের আলো/আরবিএন 


  বিষয়:   সরকারি  বেসরকারি  দুর্নীতি  মহামারী 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: