ক্যারিবিয়ানদের উড়িয়ে সেমির পথে এগিয়ে গেল প্রোটিয়ারা

ক্রীড়া ডেস্ক

খেলা

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৯ উইকেটের বিশাল জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা। এই জয়ে সেমিফাইনালে এক পা দিয়ে

2026-02-26T22:32:05+00:00
2026-02-26T22:32:05+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
খেলা
ক্যারিবিয়ানদের উড়িয়ে সেমির পথে এগিয়ে গেল প্রোটিয়ারা
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৩২ পিএম 
সংগৃহীত ছবি
টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৯ উইকেটের বিশাল জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা। এই জয়ে সেমিফাইনালে এক পা দিয়ে রাখল প্রোটিয়রা। ম্যাচে ব্যাট হাতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন অধিনায়ক এইডেন মার্করাম। 

ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৮ উইকেটে ১৭৬ রান করে ক্যারিবীয়রা। জবাবে ৯ উইকেট ও ২৩ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে প্রোটিয়ারা। অধিনায়ক মার্করাম একাই করেছেন অপরাজিত ৮২ রান। মাত্র ৪৬ বলে খেলা তার এই অনবদ্য ইনিংসটি সাতটি চার ও চারটি ছয়ে সাজানো।

ম্যাচসেরা হয়ে মার্করাম বলেন, আমরা ভালোই বোলিং করেছি। ওয়েস্ট ইন্ডিজের মতো দল সবসময়ই প্রতিপক্ষের কাছ থেকে ম্যাচ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। শুরুতে উইকেট একটু ধীরগতির ছিল, বল একটু মুভ করছিল, তাই আমরা লেন্থ ফুল রাখার চেষ্টা করেছি। পিচের আঠালো ভাব থেকেই অতিরিক্ত বাউন্স এসেছে। ভাগ্যক্রমে টসে আমরা সুবিধাজনক অবস্থায় ছিলাম। বোলারদের অনেক কৃতিত্ব দিতে হবে।


তিনি আরও বলেন, আমরা যখন বোলিং করছিলাম, মনে হয়েছে সময়ের সঙ্গে উইকেট আরও ভালো হয়ে উঠছিল। শেষের দিকে যখন ফুল লেন্থ, ইয়র্কার আর গতি পরিবর্তন করার চেষ্টা করেছি, সেগুলো তেমন কাজ করেনি।’

ব্যাটিং পজিশন নিয়ে মার্করাম বলেন, রিকস (রায়ান রিকেলটন) এসে তিন নম্বর পজিশনটা নিজের করে নিয়েছে। এই টুর্নামেন্টে কোনো ধাপই সহজ নয়। আশা করি আমরা এগিয়ে যেতে পারব। আহমেদাবাদের কন্ডিশন দারুণ লাগছে। খুব বেশি দূরের কথা ভাবছি না, তবে ছেলেরা এখানকার কন্ডিশনের সঙ্গে ভালোভাবেই মানিয়ে নিয়েছে। 
সময়ের আলো/আআ



  বিষয়:   ক্যারিবিয়ান  উড়িয়ে  দিলো  প্রোটিয়া  বিশ্বকাপ 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: