সেমিফাইনালে যেতে কোন দলকে কী করতে হবে

ক্রীড়া ডেস্ক

খেলা

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটের ১ নম্বর গ্রুপ থেকে দক্ষিণ আফ্রিকা ও ২ নম্বর গ্রুপ থেকে ইংল্যান্ড উঠে গেছে শেষ

2026-02-27T16:42:25+00:00
2026-02-27T16:42:55+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
খেলা
সেমিফাইনালে যেতে কোন দলকে কী করতে হবে
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:৪২ পিএম  আপডেট: ২৭.০২.২০২৬ ৪:৪২ পিএম
সংগৃহীত ছবি
চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটের ১ নম্বর গ্রুপ থেকে দক্ষিণ আফ্রিকা ও ২ নম্বর গ্রুপ থেকে ইংল্যান্ড উঠে গেছে শেষ চারে। 

বাকি দুটি স্থানের জন্য লড়াইয়ে টিকে আছে চারটি দল। ১ নম্বর গ্রুপে ওয়েস্ট ইন্ডিজ ও ভারত এবং ২ নম্বর গ্রুপে নিউজিল্যান্ড ও পাকিস্তান। বাদ পড়ে গেছে জিম্বাবুয়ে ও শ্রীলঙ্কা।

শেষ চারে উঠতে ভারত, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড ও পাকিস্তানকে কী করতে হবে শেষ ম্যাচে, ম্যাচের ফল কী হলে টিকে থাকবে দলগুলো।  

ইংল্যান্ড-নিউজিল্যান্ড, কলম্বো (আজ)

• আগেই সেমিফাইনাল নিশ্চিত করা ইংল্যান্ড আজও জয় পেলে গ্রুপ চ্যাম্পিয়ন হবে। হারলে গ্রুপে দ্বিতীয় হয়ে শেষ চারে ১ নম্বর গ্রুপের শীর্ষ দলকে পাবে ইংলিশরা।


• ইংল্যান্ডকে হারালে তো বটেই, এই ম্যাচ ভেসে গেলেও শেষ চার নিশ্চিত হবে নিউজিল্যান্ডের।
• হেরে গেলেও সুযোগ থাকবে দলটির। পাকিস্তান শ্রীলঙ্কাকে হারালে নেট রান রেটে হিসাব-নিকাশেও সেমিফাইনালের টিকিট পেতে পারে কিউইরা।

শ্রীলঙ্কা-পাকিস্তান, পাল্লেকেলে (২৮ ফেব্রুয়ারি)

• পাকিস্তানের ভাগ্য নিজেদের হাতে নেই। আজ নিউজিল্যান্ড ইংল্যান্ডকে হারালে কিংবা ম্যাচটি পরিত্যক্ত হলেও পাকিস্তান বাদ।

• নিউজিল্যান্ড হেরে গেলেই শুধু সুযোগ থাকবে পাকিস্তানের। শ্রীলঙ্কাকে হারিয়ে নেট রান রেটের হিসাব মেলাতে হবে দলটিকে।

• শ্রীলঙ্কা আগেই বাদ পড়ে গেছে।

জিম্বাবুয়ে-দক্ষিণ আফ্রিকা, দিল্লি (১ মার্চ)

• দক্ষিণ আফ্রিকার সেমিফাইনাল খেলা নিশ্চিত। জিম্বাবুয়েকে হারালে গ্রুপ চ্যাম্পিয়ন হবে।
• জিম্বাবুয়ে বাদ পড়ে গেছে প্রথম দুই ম্যাচ হেরেই।

ভারত-ওয়েস্ট ইন্ডিজ, কলকাতা (১ মার্চ)

• কার্যত কোয়ার্টার ফাইনালে রূপ নিয়েছে ম্যাচটি, যারা জিতবে তারাই উঠে যাবে সেমিফাইনালে।
• ম্যাচ পরিত্যক্ত হলে নেট রান রেটে এগিয়ে থাকায় সেমিফাইনালে উঠে যাবে ওয়েস্ট ইন্ডিজ।

সময়ের আলো/এআর


  বিষয়:   সেমিফাইনাল  দল 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: