হেনস্তার অভিযোগ তুলে আইনি পদক্ষেপ নিলেন শ্রাবন্তী

সময়ের আলো ডেস্ক

আনন্দ সময়

ওপার বাংলার নায়িকা শ্রাবন্তী চ্যাটার্জি। সম্প্রতি শারীরিক গঠন নিয়ে কুরুচিকর মন্তব্যের শিকার হয়েছেন বলে জানিয়েছেন তিনি। নিজের ধৈর্য হারানো এবং

2026-02-27T19:57:01+00:00
2026-02-27T19:57:01+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
আনন্দ সময়
হেনস্তার অভিযোগ তুলে আইনি পদক্ষেপ নিলেন শ্রাবন্তী
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:৫৭ পিএম 
শ্রাবন্তী চ্যাটার্জি। ছবি : সংগৃহীত
ওপার বাংলার নায়িকা শ্রাবন্তী চ্যাটার্জি। সম্প্রতি শারীরিক গঠন নিয়ে কুরুচিকর মন্তব্যের শিকার হয়েছেন বলে জানিয়েছেন তিনি। নিজের ধৈর্য হারানো এবং মানসিক হেনস্তার অভিযোগ তুলে আইনি পদক্ষেপ নিয়েছেন এই নায়িকা। 

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) শ্রাবন্তী কলকাতা পুলিশের সাইবার ক্রাইম শাখায় ই-মেইলে একটি অভিযোগ দায়ের করেছেন বলে জানিয়েছে পুলিশ। অভিযোগটি গ্রহণ করে তদন্ত শুরু করেছে বলে পুলিশ সূত্রে আরও জানা গেছে।

দীর্ঘদিন ধরে সামাজিক মাধ্যমে শ্রাবন্তীর ওজন বৃদ্ধি ও চেহারার পরিবর্তন নিয়ে নেতিবাচক মন্তব্য করে আসছিলেন নেটিজেনদের একটি অংশ। 


বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করে এই অভিনেত্রী জানান, শিল্পীরা প্রায়ই সহজ লক্ষ্যবস্তু হয়ে থাকেন। একজন সাধারণ মানুষ হিসেবেও এ ধরনের নোংরা মন্তব্য সহ্য করা কঠিন। 

তিনি প্রশ্ন তোলেন, কোনো কারণ না জেনেই কেন মানুষের শারীরিক পরিবর্তন নিয়ে এমন কুরুচিকর মন্তব্য করা হচ্ছে।

অভিনেত্রীর ভাষ্যমতে, চরিত্রের চাহিদাই ছিল এমন একটি শারীরিক গঠন, যা ছিপছিপে নায়িকাসুলভ হবে না। দুর্ভাগ্যবশত, এই প্রস্তুতির বিষয়টি না জেনেই পুরুষ ও নারী উভয় শ্রেণির নেটিজেনরা তাকে আক্রমণ করেছেন।

সময়ের আলো/কেএইচও



  বিষয়:   হেনস্তা  আইনি পদক্ষেপ  শ্রাবন্তী 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: