সাকিবের বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার

ক্রীড়া ডেস্ক

খেলা

২০২৪ সালের পর আর লাল সবুজের জার্সি গায়ে জড়াতে পারেননি সাকিব আল হাসান। এমনকি মামলা থাকার কারণে দেশের মাটিতেও আসেননি

2026-02-27T22:08:29+00:00
2026-02-27T22:08:29+00:00
 
  শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬,
২১ ভাদ্র ১৪৩৩
শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
খেলা
সাকিবের বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:০৮ পিএম 
বিসিবির সহ-সভাপতি ফারুক আহমেদ। সংগৃহীত ছবি
২০২৪ সালের পর আর লাল সবুজের জার্সি গায়ে জড়াতে পারেননি সাকিব আল হাসান। এমনকি মামলা থাকার কারণে দেশের মাটিতেও আসেননি সাকিব। 

নতুন করে সাকিবের দেশে ফেরা নিয়ে আলোচনা হচ্ছে। গুঞ্জন ছিল দ্রুতই ফিরবেন দেশে, খেলবেন পাকিস্তান সিরিজে। তবে এরমধ্যে শুরু হয়েছে যদি-কিন্তু। তবে এ বিষয়ে আজ শুক্রবার কথা বলেছেন বিসিবির সহ-সভাপতি ফারুক আহমেদ।

Advertisement

ক্রীড়া সাংবাদিকদের সংগঠন বিএসজেএ ইফতার শেষে গণমাধ্যমেক ফারুক বলেন, সাকিবের ব্যাপারটা ক্রিকেট বোর্ড থেকে যা যা করার দরকার, মামলার কাগজপত্রগুলো জায়গা মতো দেয়া হয়েছে। এখন তার বিষয়ে সরকার সিদ্ধান্ত নেবে।  আমরা আমাদের ক্রিকেট বোর্ড থেকে যে কাজটা করার ছিল, সেটা করে ফেলেছি।

ফারুক আহমেদ আরও বলেন, আমি মনে করি যে, আমরা ক্রিকেট সংশ্লিষ্ট যারা আছি, ক্রিকেট বোর্ড খেলোয়াড় সাংবাদিক যারাই আছেন। ক্রিকেট সংক্রান্ত সবার সাথে একটা সুষম সম্পর্ক থাকা খুবই জরুরি। কেননা আমাদের সবার লক্ষ্য কিন্তু একটাই।

সময়ের আলো/এআর
  বিষয়:   সাকিব  সরকার 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: