রোমাঞ্চকর ম্যাচে নিউজিল্যান্ডকে হারিয়ে পাকিস্তানের আশা বাঁচাল ইংল্যান্ড

ক্রীড়া ডেস্ক

খেলা

রোমাঞ্চকর এক লড়াই হলো। শেষ দিকে আনকোরা ব্যাটসম্যান রেহান আহমেদের দুর্দান্ত ব্যাটিংয়ে দুলতে থাকা ম্যাচ জিতে নিয়েছে ইংল্যান্ড। এই জয়ে

2026-02-27T23:07:44+00:00
2026-02-27T23:07:44+00:00
 
  রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬,
২২ ভাদ্র ১৪৩৩
রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
খেলা
রোমাঞ্চকর ম্যাচে নিউজিল্যান্ডকে হারিয়ে পাকিস্তানের আশা বাঁচাল ইংল্যান্ড
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:০৭ পিএম 
সংগৃহীত ছবি
রোমাঞ্চকর এক লড়াই হলো। শেষ দিকে আনকোরা ব্যাটসম্যান রেহান আহমেদের দুর্দান্ত ব্যাটিংয়ে দুলতে থাকা ম্যাচ জিতে নিয়েছে ইংল্যান্ড। এই জয়ে পাকিস্তানের আশা টিকিয়ে রাখল ব্রুকের দল। অন্যদিকে সেমির অপেক্ষা বাড়ল নিউজিল্যান্ডের। 

৩৩ রান করে যখন ব্যান্টন আউট হন তখন ইংল্যান্ডের ১৬.৫ ওভারে ১১৭। ১৯ বলে দলটির তখন দরকার ৪৩ রান। নতুন ব্যাটসম্যান হিসেবে আসেন রেহান আহমেদ, উইকেটে ছিলেন উইল জ্যাকস। তখন ইংল্যান্ড এই রান তাড়া করবে সেটা কজন ভেবেছিলেন!

Advertisement

তবে ১৮তম ওভারে ফিলিপসের এক ওভারে খেলার চেহারা বদলে দেন রেহান ও জ্যাকস। এই ওভারে ১ ছক্কা ও ২ চার মারেন জ্যাকস, রেহান মারেন ১টি ছক্কা। শেষ ২ ওভারে দরকার ছিল ২১ রান। দুজনে মিলে ৩ বল বাকি থাকতেই দলকে জয়ের বন্দরে নিয়ে যান। 

সময়ের আলো/এআর
  বিষয়:   নিউজিল্যান্ড  পাকিস্তান  ইংল্যান্ড 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: