পাকিস্তান-আফগানিস্তান সংঘাতে হস্তক্ষেপ করবেন কি না, জানালেন ট্রাম্প

সময়ের আলো ডেস্ক

আন্তর্জাতিক

পাকিস্তান ও আফগানিস্তানের চলমান উত্তেজনা প্রসঙ্গে যুক্তরাষ্ট্র সরাসরি কোনো পদক্ষেপ নেবে কি না- এ প্রশ্নের জবাবে সম্ভাবনার ইঙ্গিত দিলেন মার্কিন

2026-02-28T06:07:26+00:00
2026-02-28T06:07:26+00:00
 
  বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬,
১৯ ভাদ্র ১৪৩৩
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
পাকিস্তান-আফগানিস্তান সংঘাতে হস্তক্ষেপ করবেন কি না, জানালেন ট্রাম্প
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:০৭ এএম 
ডোনাল্ড ট্রাম্প, শাহবাজ শরিফ এবং আসিম মুনির। ছবি : বিবিসি
পাকিস্তান ও আফগানিস্তানের চলমান উত্তেজনা প্রসঙ্গে যুক্তরাষ্ট্র সরাসরি কোনো পদক্ষেপ নেবে কি না- এ প্রশ্নের জবাবে সম্ভাবনার ইঙ্গিত দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে পাকিস্তানের শীর্ষ নেতৃত্বের ভূয়সী প্রশংসাও করেন তিনি।

স্থানীয় সময় শুক্রবার ওয়াশিংটনে হোয়াইট হাউস সাউথ লনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, প্রয়োজন হলে তিনি হস্তক্ষেপ করতে পারেন। তবে তাৎক্ষণিকভাবে কোনো সিদ্ধান্তের কথা জানায়নি।

Advertisement
মার্কিন প্রেসিডেন্ট বলেন, পাকিস্তানের সঙ্গে তার ব্যক্তিগত ও কূটনৈতিক সম্পর্ক “খুবই ভালো”। তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং দেশটির সেনাপ্রধান আসিম মুনিরের প্রশংসা করে তাদের ‘শক্তিশালী নেতৃত্ব’ হিসেবে উল্লেখ করেন।
আরও পড়ুন

ট্রাম্পের ভাষ্য, ‘আপনাদের একজন দারুণ প্রধানমন্ত্রী আছেন, একজন দারুণ জেনারেল আছেন। আমি তাঁদের খুব সম্মান করি। আমার মনে হয়, পাকিস্তান এখন অসাধারণভাবে ভালো করছে।’

বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এই মন্তব্য একদিকে পাকিস্তানের প্রতি সমর্থনের ইঙ্গিত, অন্যদিকে দক্ষিণ এশিয়ার চলমান নিরাপত্তা পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য ভূমিকারও বার্তা বহন করছে।

খবরটি প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা। বর্তমানে পাকিস্তান-আফগান সীমান্তে উত্তেজনা বিরাজ করছে। এমন প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের অবস্থান কী হবে- তা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে কৌতূহল বাড়ছে।

এএডি/
  বিষয়:   পাকিস্তান  আফগানিস্তান  সংঘাত  হস্তক্ষেপ  ট্রাম্প 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: