দোকানে এসি বিস্ফোরণে দগ্ধ ব্যবসায়ী

নেত্রকোণা প্রতিনিধি

সারাদেশ

নেত্রকোনা শহরে একটি দোকানে এসি বিস্ফোরণে ব্যবসায়ী দগ্ধ হয়েছে। আগুনে পুড়েগেছে দোকানের মালামাল।শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০ টার দিকে

2026-02-28T13:30:29+00:00
2026-02-28T14:22:17+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
সারাদেশ
দোকানে এসি বিস্ফোরণে দগ্ধ ব্যবসায়ী
নেত্রকোণা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১:৩০ পিএম  আপডেট: ২৮.০২.২০২৬ ২:২২ পিএম
সংগৃহীত ছবি
নেত্রকোনা শহরে একটি দোকানে এসি বিস্ফোরণে ব্যবসায়ী দগ্ধ হয়েছে। আগুনে পুড়েগেছে দোকানের মালামাল। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০ টার দিকে শহরের আখড়া মোড় এলাকায় হেনা ডিজিটাল ল্যাবে এই আগুনের ঘটনা হয়।

দগ্ধ হয়েছেন শহরের নিউটাউন এলাকার মানিক সাহার ছেলে রাজু সাহা (৪৫)।


নেত্রকোণা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা খানে আলম জানান, ল্যাবের মালিক রাজু সাহা দোকান খুলে ভিতরে ঢুকে বিদ্যুতে সুইচ দেন। এ সময় দোকানে থাকা দুইটি এসি এক সঙ্গে বিস্ফোরিত হয়ে আগুন লেগে যায়। এতে দগ্ধ হয়ে গুরুতর আহত  রাজু সাহাকে স্থানীয়রা উদ্ধার করে নেত্রকোণা সদর হাসপাতালে পাঠান। খবর পেয়ে দমকল বাহিনীর সদস্যরা স্থানীয়দের নিয়ে আগুন নেভায়। আগুনে দোকানের  ইলেকট্রনিক্স মালামাল পুড়েছে।

নেত্রকোণা সদর হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা বৃষ্টি আক্তার বলেন, রাজু সাহার শরীরের ৮০ শতাংশ পুড়ে গেছে। অবস্থা গুরুতর হওয়ায় তাকে প্রয়োজনীয় চিকিৎসা দিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সময়ের আলো/জোই 
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: