ঢাকা টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বোর্ডঘর এলাকায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারী নিহত হয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে হাইওয়ে পুলিশ। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
শনিবার (২৮ফেব্রুয়ারি) সকাল সাড়ে নয়টার দিকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্র জানায়, সকাল সাড়ে ছয়টার দিকে মহাসড়ক পারাপারের সময় ওই নারী চন্দ্রাগামী অজ্ঞাত গাড়ি চাপায় ঘটনা স্থলেই নিহত হন। পরে স্থানীয়রা ওই নারীর মরদেহ সড়কে পরে থাকতে দেখে পুলিশে জানায়। খবর পেয়ে সকাল সাড়ে নয়টার দিকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহিদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে নাওজোর হাইওয়ে পুলিশ।
নাওজোর হাইওয়ে পুলিশের কর্মকর্তা (ওসি) শওকত উল আলম জানান মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধিন রয়েছে।
সময়ের আলো/জোই