প্রকাশ: শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ২:১৯ পিএম
ইরানে ইসরায়েলের হামলা। সংগৃহীত ছবি ইসরায়েল ইরানের রাজধানী তেহরানে হামলা চালিয়েছে। আক্রমণের সময় বিশেষভাবে লক্ষ্য করা হয়েছে ইরানের কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনা।
জানা গেছে, ইরানের গোপন তথ্য মন্ত্রণালয় , প্রতিরক্ষা মন্ত্রণালয়, পারমাণবিক শক্তি সংস্থা এবং পারচিন মিলিটারি কমপ্লেক্স লক্ষ্য করে হামলাগুলো চালানো হয়েছে।
হামলার লক্ষ্যবস্তুগুলোতে আঘাতের মাধ্যমে ইসরায়েল স্পষ্টভাবে ইরানের সামরিক ও পারমাণবিক অবকাঠামোকে নিশানা করেছে।
প্রতিরক্ষামন্ত্রীর বরাত দিয়ে স্থানীয় সূত্র জানিয়েছে, এই পদক্ষেপকে দেশের নিরাপত্তা হুমকি দূর করার প্রচেষ্টা হিসেবে বিবেচনা করা হচ্ছে।
/ইউএমএইচ