ইরানের প্রাথমিক বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলা, ৫ শিক্ষার্থী নিহত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইরানের দক্ষিণাঞ্চলে একটি প্রাথমিক বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি বিমান হামলায় অন্তত পাঁচজন শিক্ষার্থী নিহত হয়েছে।শনিবার (২৮ ফেব্রুয়ারি) ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা

2026-02-28T16:42:17+00:00
2026-02-28T16:42:17+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
ইরানের প্রাথমিক বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলা, ৫ শিক্ষার্থী নিহত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:৪২ পিএম 
ইরানের প্রাথমিক বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলা। ছবি : সংগৃহীত
ইরানের দক্ষিণাঞ্চলে একটি প্রাথমিক বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি বিমান হামলায় অন্তত পাঁচজন শিক্ষার্থী নিহত হয়েছে। 

শনিবার (২৮ ফেব্রুয়ারি) ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ‘ইরনা’ এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ ইরানের হরমুজগান প্রদেশের মিনাব শহরের একটি প্রাথমিক বিদ্যালয়ে এই হামলা চালায় ইসরায়েলি বাহিনী। হামলায় ঘটনাস্থলেই পাঁচজন শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়। 

তবে এখন পর্যন্ত অন্য কেউ আহত হওয়ার খবর পাওয়া যায়নি।

ইরানি কর্মকর্তাদের বরাত দিয়ে সংবাদ সংস্থাটি জানায়, বেসামরিক শিক্ষাপ্রতিষ্ঠানে এই হামলা আন্তর্জাতিক মানবিক আইনের চরম লঙ্ঘন। ইসরায়েলি কর্তৃপক্ষ এই নির্দিষ্ট হামলার বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি।


আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে চলমান চরম উত্তেজনার মধ্যে ইরানের অভ্যন্তরে শিক্ষাপ্রতিষ্ঠানে এই ধরনের হামলার ঘটনা পরিস্থিতিকে আরও ভয়াবহ সংঘাতের দিকে ঠেলে দিতে পারে। বিশেষ করে শিশুদের প্রাণহানির এই ঘটনা বিশ্বজুড়ে নিন্দার ঝড় তুলতে পারে বলেও আশঙ্কা করছেন বিশ্লেষকরা।

এফআর


  বিষয়:   ইরান  প্রাথমিক  বালিকা বিদ্যালয়  ইসরায়েলি  হামলা  শিশু  শিক্ষার্থী  নিহত 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: