ইরান-ইসরায়েল সংঘাত : বেলজিয়াম-নরওয়ে-পাকিস্তানের উদ্বেগ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইরানের ওপর ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার ঘটনায় বিশ্বজুড়ে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এই হামলার নিন্দা জানিয়েছে বেলজিয়াম, নরওয়ে এবং

2026-02-28T17:42:18+00:00
2026-02-28T17:42:18+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
ইরান-ইসরায়েল সংঘাত : বেলজিয়াম-নরওয়ে-পাকিস্তানের উদ্বেগ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:৪২ পিএম 
ইরানে ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের হামলা। ছবি : সংগৃহীত
ইরানের ওপর ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার ঘটনায় বিশ্বজুড়ে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এই হামলার নিন্দা জানিয়েছে বেলজিয়াম, নরওয়ে এবং পাকিস্তান। একইসঙ্গে দ্রুত এই উত্তেজনাকর পরিস্থিতি বন্ধের আহ্বান জানিয়েছে দেশগুলো।

বেলজিয়াম
দেশটির পররাষ্ট্রমন্ত্রী ম্যাক্সিম প্রিভোট বলেছেন, ইরান সরকারের রাজনৈতিক সিদ্ধান্তের দায়ভার বা খেসারত দেশটির সাধারণ জনগণের ওপর চাপানো ঠিক নয়।

তিনি আরও আক্ষেপ করে বলেন, আন্তর্জাতিক মহলের কূটনৈতিক তৎপরতাগুলো যদি আরও আগে একটি কার্যকর সমঝোতায় পৌঁছাতে পারত, তবে আজ এই যুদ্ধাবস্থা এড়ানো সম্ভব হতো। 

বেলজিয়াম এই সংকটের শান্তিপূর্ণ সমাধানের ওপর জোর দিয়েছে।

নরওয়ে 
নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী এসপেন বার্থ এই হামলাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে অভিহিত করেছেন। 

ইসরায়েল একে ‘প্রতিরোধমূলক হামলা’ হিসেবে দাবি করলেও বার্থ বলেন, আন্তর্জাতিক আইন অনুযায়ী এ ধরনের হামলার জন্য ‘তাৎক্ষণিক ও আসন্ন হুমকির’ প্রয়োজন হয়, এখানে তার কোনো প্রতিফলন নেই।

পাকিস্তান
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ইরানের ওপর এই অনাকাঙ্ক্ষিত হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। 

তিনি অবিলম্বে এই উত্তেজনা বন্ধের দাবি তুলে সংকট নিরসনে পুনরায় কূটনৈতিক আলোচনা ও শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানান।

এর আগে, শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে ইরানে যৌথভাবে হামলা শুরু করেছে ইসরাইল ও মার্কিন যুক্তরাষ্ট্র। সকালে ইসরাইলের সঙ্গে মিলে এ হামলার কথা স্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এফআর


  বিষয়:   ইরান  ইসরায়েল  সংঘাত  বেলজিয়াম  নরওয়ে  পাকিস্তানের উদ্বেগ 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: