ইরানের আন্দোলনরত জনগণের প্রতি আহ্বান জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘আমাদের অভিযান শেষ হলে আপনারা আপনাদের সরকারের নিয়ন্ত্রণ নিন। এটি আপনাদেরই হবে। আগামী কয়েক প্রজন্মের মধ্যে সম্ভবত এটাই আপনাদের জন্য একমাত্র সুযোগ।’
এদিকে ইরানি নিরাপত্তা বাহিনীর সদস্যদের হুঁশিয়ারি দিয়ে ট্রাম্প বলেন, তারা যদি অস্ত্র ত্যাগ করে, তবে তাদের ‘ক্ষমা’ করা হবে। অন্যথায় নিশ্চিত মৃত্যুর মুখোমুখি হতে হবে।
এর আগে জানুয়ারির শুরুতে ইরানে সরকারবিরোধী বিক্ষোভে দমন-পীড়নের ঘটনায় ট্রাম্প দেশটিতে বোমা হামলার হুমকি দিয়েছিলেন।
মানবাধিকার কর্মীদের দাবি অনুযায়ী, ওই বিক্ষোভে অন্তত ৬ হাজার ৪৮০ জন নিহত হন। সেই সময় ট্রাম্প বিক্ষোভকারীদের আশ্বস্ত করে বলেছিলেন, ‘সহায়তা আসছে’।
সময়ের আলো/এআর