মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে চীন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইসরায়েল-যুক্তরাষ্ট্র ও ইরানের হামলা-পাল্টা হামলা ঘিরে মধ্যপ্রাচ্যে উদ্ভূত পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে চীন। উত্তেজনা থামাতে অবিলম্বে সব পক্ষকে

2026-02-28T20:59:36+00:00
2026-02-28T20:59:36+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
আন্তর্জাতিক
মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে চীন
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:৫৯ পিএম   (ভিজিট : ৭০)
ইরানে ইসরায়েলের হামলা। ছবি : সংগৃহীত
ইসরায়েল-যুক্তরাষ্ট্র ও ইরানের হামলা-পাল্টা হামলা ঘিরে মধ্যপ্রাচ্যে উদ্ভূত পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে চীন। উত্তেজনা থামাতে অবিলম্বে সব পক্ষকে যুদ্ধবিরতি পালনের জোরালো আহ্বান জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

এক বিবৃতিতে বেইজিং জানায়, ইরানের জাতীয় সার্বভৌমত্ব, নিরাপত্তা এবং আঞ্চলিক অখণ্ডতাকে অবশ্যই সম্মান করতে হবে। তাই সব পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের অনুরোধ করেছে দেশটি। 

বিবৃতিতে আরও বলা হয়, এমন কোনো পদক্ষেপ নেওয়া উচিত হবে না যা উত্তেজনা আরও বাড়িয়ে দেয়। একই সঙ্গে সমস্যা সমাধানে সব পক্ষকে আলোচনার বসার আহ্বান জানিয়েছে চীন।


এর আগে, শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে ইরানের রাজধানী তেহরানসহ বিভিন্নস্থানে যৌথভাবে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল ‍ও যুক্তরাষ্ট্র। পরে পাল্টা হামলার উদ্দেশ্যে ইসরায়েলের দিকে মিসাইল নিক্ষেপ করছে ইরান।

এছাড়াও মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটি লক্ষ্য হামলা চালিয়েছে ইরান। বিশেষ করে সৌদি আরবের রাজধানী রিয়াদ, কুয়েত, বাহরাইন, আবুধাবি ও কাতারের আল উদেইদ মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান।


এফআর



  বিষয়:   ইরান  মধ্যপ্রাচ্য  যুদ্ধবিরতি  আহ্বান  চীন 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: