কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

কুয়েতের জেনারেল অথরিটি অফ সিভিল এভিয়েশন জানিয়েছে, একটি ড্রোন কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। এ হামলায় বেশ কয়েকজন

2026-02-28T21:35:31+00:00
2026-02-28T21:35:31+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:৩৫ পিএম 
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর। ছবি : সংগৃহীত
কুয়েতের জেনারেল অথরিটি অফ সিভিল এভিয়েশন জানিয়েছে, একটি ড্রোন কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। এ হামলায় বেশ কয়েকজন কর্মচারী আহত হয়েছেন। পাশাপাশি যাত্রী ভবনে কিছুটা ক্ষতি হয়েছে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) সংবাদমাধ্যম আলজাজিরার লাইভ আপডেট থেকে এ তথ্য জানা গেছে।

এর আগে, হরমোজগান মেডিকেল সায়েন্সেসের প্রধান জানেয়েছেন, দক্ষিণ ইরানের হরমোজোগান প্রদেশের মিনাব এবং জাস্কে হামলায় কমপক্ষে ৭০ জন নিহত এবং ৯০ জনেরও বেশি আহত হয়েছে।

এদিকে, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকের ম্যাক্রোঁ বলেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং ইরানের মধ্যে যুদ্ধ শুরু হলে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য গুরুতর পরিণতি ঘটবে।’


সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক পোস্টে তিনি বলেন, ‘বর্তমান উত্তেজনা সকলের জন্যই বিপজ্জনক। এটি বন্ধ করতে হবে।’

তিনি বলেন, ‘ইরানি শাসকগোষ্ঠীকে বুঝতে হবে, তাদের পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি এবং অঞ্চলটিকে অস্থিতিশীল করার জন্য তাদের কর্মকাণ্ড বন্ধ করার জন্য আলোচনায় অংশ নেওয়া ছাড়া এখন আর কোনও বিকল্প নেই।’

সময়ের আলো/কেএইচও


  বিষয়:   কুয়েত  আন্তর্জাতিক বিমানবন্দর  ড্রোন হামলা 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: