রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ আবদুল রহিম মুসাভি এবং প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদেহ নিহত হয়েছেন।
এর আগে শনিবারের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি, তার নিরাপত্তা উপদেষ্টা আলী শামখানি, এবং ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর প্রধান মোহাম্মদ পাকপুরও নিহত হয়েছেন বলে তেহরান নিশ্চিত করেছে।
ইরনার প্রতিবেদনে বলা হয়েছে, এই হামলায় সশস্ত্র বাহিনীর আরও কয়েকজন শীর্ষ কমান্ডারও নিহত হয়েছেন, তাদের নাম পরে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।
ওয়াশিংটন বা তেলআবিবের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে এই ঘটনার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। বিশ্লেষকরা আশঙ্কা করছেন, সাম্প্রতিক এই হত্যাকাণ্ডের ধারা আঞ্চলিক সংঘাতকে আরও তীব্র করতে পারে।
/ইউএমএইচ