ইরানের পাল্টা হামলায় ইসরায়েলের যত ক্ষয়ক্ষতি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইরান-ইসরায়েল-আমেরিকার মধ্যে চলমান যুদ্ধে শুধু যে ইরানের ক্ষয়ক্ষতি হয়েছে বিষয়টি মোটেও তেমন নয়। এ যুদ্ধে দখলকার বাহিনীর ক্ষতির তালিকাও কম

2026-03-01T15:57:46+00:00
2026-03-01T15:57:46+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
ইরানের পাল্টা হামলায় ইসরায়েলের যত ক্ষয়ক্ষতি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ১ মার্চ, ২০২৬, ৩:৫৭ পিএম 
ইসরাইলের বাণিজ্যিক কেন্দ্র তেল আবিবে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। সংগৃহীত ছবি
ইরান-ইসরায়েল-আমেরিকার মধ্যে চলমান যুদ্ধে শুধু যে ইরানের ক্ষয়ক্ষতি হয়েছে বিষয়টি মোটেও তেমন নয়। এ যুদ্ধে দখলকার বাহিনীর ক্ষতির তালিকাও কম বড় নয়। ইসরাইলের বাণিজ্যিক কেন্দ্র তেল আবিবে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। রোববার (১ মার্চ) চালানো এসব হামলায় অন্তত ৪০টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে উঠে এসেছে আলজাজিরার প্রতিবেদনে। 

ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজ জানায়, শহরের অন্তত ৪০টি ভবন এই হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। তেল আবিব পৌরসভার বরাত দিয়ে পত্রিকাটি জানিয়েছে, হামলার তীব্রতা ও ভবনের ক্ষয়ক্ষতির কারণে দুই শতাধিক বাসিন্দাকে জরুরি ভিত্তিতে তাদের ঘরবাড়ি থেকে সরিয়ে নেওয়া হয়েছে। 


বাস্তুচ্যুত এই বাসিন্দাদের সাময়িকভাবে থাকার জন্য শহরের তিনটি হোটেলে সরিয়ে নিয়েছে কর্তৃপক্ষ। হামলার পর ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে উদ্ধারকারী দল ও পৌরসভার কর্মীরা কাজ করছেন। 

ইরান এই হামলাকে তাদের ‘ষষ্ঠ দফার’ অভিযানের অংশ হিসেবে দাবি করেছে। এসব হামলায় ইসরায়েলের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা থাকা সত্ত্বেও তেল আবিবের জনবহুল এলাকায় এই ক্ষয়ক্ষতির ঘটনা ঘটল। 

সময়ের আলো/এনএ 


  বিষয়:   ইরান  পাল্টা হামলা  ইসরায়েল  ক্ষয়ক্ষতি 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: