সৌদিতে আটকা পড়া মুশফিকের দেশে ফেরা নিয়ে যা জানা গেল

নিজস্ব প্রতিবেদক

খেলা

পবিত্র উমরাহ পালন করতে সৌদি আরব গিয়েছিলেন জাতীয় দলের ক্রিকেটার মুশফিকুর রহিম। সেখান থেকে শনিবার দেশে ফেরার কথা ছিল তার।

2026-03-01T17:21:39+00:00
2026-03-01T17:21:39+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
খেলা
সৌদিতে আটকা পড়া মুশফিকের দেশে ফেরা নিয়ে যা জানা গেল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১ মার্চ, ২০২৬, ৫:২১ পিএম 
মুশফিকুর রহিম। সংগৃহীত ছবি
পবিত্র উমরাহ পালন করতে সৌদি আরব গিয়েছিলেন জাতীয় দলের ক্রিকেটার মুশফিকুর রহিম। সেখান থেকে শনিবার দেশে ফেরার কথা ছিল তার। তবে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংঘাত শুরু হলে তিনি সৌদি আরবের জেদ্দা বিমানবন্দরে আটকা পড়েন।

ফলে তার তার দেশে ফেরা নিয়ে তৈরি শঙ্কা তৈরি হয়। তবে রোববার (১ মার্চ) তার দেশে ফেরার সময় জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি গণমাধ্যমকে বলেছেন, আমি ব্যক্তিগতভাবে এটা মনিটর করছি। ইতোমধ্যে আমার সাথে মুশফিকুর রহিমের কথা হয়েছে। আমাদের ক্রিকেট বোর্ডের সাথে কথা হয়েছে। আশা করছি, একটি ফিরতি ফ্লাইটে আগামীকাল সোমবার সকালেই দেশে ফিরতে পারবেন মুশফিক। এখনো পর্যন্ত মুশফিক ভালো ও সুস্থ আছে।


শঙ্কার কথা জানিয়ে গতকাল সামাজিক যোগাযোগমাধ্যমে মুশফিক লিখেছিলেন, আসসালামু আলাইকুম সবাইকে, কয়েকদিন আগে আমি উমরাহ হজ পালন করার জন্য মক্কায় এসেছিলাম। আলহামদুলিল্লাহ, আমি আমার হজ সম্পন্ন করেছি এবং এমিরেটস এয়ারলাইন্সে দুবাই হয়ে বাংলাদেশে ফিরছিলাম। আজ (শনিবার) সকালে আমরা জেদ্দা থেকে দুবাইয়ের উদ্দেশ্যে ইকে ০৮০৬ ফ্লাইটে রওনা দিই। কিন্তু যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যকার চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে সব ফ্লাইট আবার জেদ্দায় ফিরিয়ে আনা হয়েছে। এখন আমি জেদ্দা বিমানবন্দরে হাজার হাজার যাত্রীর সঙ্গে অবস্থান করছি। 

তিনি আরও লেখেন, সর্বশক্তিমান আল্লাহই ভালো জানেন, কবে এবং কীভাবে আমরা ঢাকায় ফিরব। সবার কাছে দোয়া কামনা করছি।

সময়ের আলো/আআ


  বিষয়:   সৌদি  আরব  আটকা  পড়া  মুশফিক  দেশ  ফেরা  ক্রীড়া  প্রতিমন্ত্রী 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: