রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় ট্রাক ধাক্কায় নাজমুল হক (৪৭) নামে মোটরসাইকেল চালক মারা গেছেন।
রোববার (১ মার্চ) সাড়ে ১১টার দিকে তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় ঘটনাটি ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক রাত ১টার দিকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালে মৃত নাজমুলের বোন জামাই আশরাফ উদ্দিন জানান, নাজমুলের বাড়ি লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার রঘুনাথপুর গ্রামে। বর্তমানে উত্তরখান হেলাল মার্কেট এলাকায় নিজ বাড়িতে থাকতেন। পেশায় ব্যবসা করতেন নাজমুল। রাতে মোটরসাইকেল যোগ গ্রীন রোডে বোনের বাসায় আসছিল।
তিনি আরও জানান, গ্রীনরোড থেকে মোটরসাইকেল চালিয়ে উত্তরখানের বাসায় যাচ্ছিলেন। তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় আসলে ট্রাক ধাক্কায় আহত হয়। এরপর পথচারীরা তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে মারা যায়।
আরও পড়ুন
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে। বিষয়টি তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ তদন্ত করছে।
তেজগাঁও শিল্পাঞ্চল থানার উপ পরিদর্শক (এসআই) মো. ঈসমাইল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জানতে পেরেছি রাতে ওই ব্যক্তি মোটরসাইকেল যাচ্ছিলেন। তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় ট্রাক ধাক্কায় আহত হয় ওরে পথচারীরা হাসপাতালে নিয়ে গেলে মারা যায়। ঘটনার পরপরই চালক ট্রাক নিয়ে পালিযে গেছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
এএডি/