‘৬ মাসের মধ্যে নারীদের জন্য ইলেকট্রিক বাস নামাবে সরকার’

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

রাজধানীর গণপরিবহন ব্যবস্থায় বড় পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ যাতায়াত নিশ্চিত করতে আগামী ছয় মাসের

2026-03-02T15:20:26+00:00
2026-03-02T15:22:17+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
‘৬ মাসের মধ্যে নারীদের জন্য ইলেকট্রিক বাস নামাবে সরকার’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২ মার্চ, ২০২৬, ৩:২০ পিএম  আপডেট: ০২.০৩.২০২৬ ৩:২২ পিএম
নারীদের ইলেকট্রিক বাস। ছবি : সংগৃহীত
রাজধানীর গণপরিবহন ব্যবস্থায় বড় পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ যাতায়াত নিশ্চিত করতে আগামী ছয় মাসের মধ্যে ইলেকট্রিক বাস চালুর নির্দেশ দিয়েছেন তিনি।

সোমবার (২ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান ড. এম শামসুল হক। তিনি বলেন, জনবান্ধব পরিবহন ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে প্রায় দুই ঘণ্টা বিস্তারিত আলোচনা হয়েছে।

ড. শামসুল হক জানান, নারীরা গণপরিবহনে নিরাপত্তাহীনতায় ভোগেন- এই বিষয়টি প্রধানমন্ত্রীকে ব্যথিত করেছে। সে কারণেই রাজধানীতে নারীদের জন্য বিশেষায়িত ইলেকট্রিক বাস চালুর নির্দেশ দেওয়া হয়েছে। শুধু যাত্রীই নয়, এসব বাসের চালকও নারী হবেন বলে পরিকল্পনা রয়েছে।
আরও পড়ুন

বৈঠকে রাজধানীর গণপরিবহন ব্যবস্থার দীর্ঘমেয়াদি উন্নয়ন নিয়েও আলোচনা হয়। প্রধানমন্ত্রী বলেন, গণপরিবহনের সর্বোৎকৃষ্ট মাধ্যম হিসেবে মেট্রোরেল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এর পাশাপাশি মনোরেলসহ অন্যান্য দ্রুত বাস্তবায়নযোগ্য রেলভিত্তিক পরিবহন ব্যবস্থার সম্ভাবনাও খতিয়ে দেখার কথা বলেছেন তিনি।

বিশেষজ্ঞদের মতে, ইলেকট্রিক বাস চালু হলে একদিকে যেমন নারীদের জন্য নিরাপদ পরিবহন নিশ্চিত করা যাবে, অন্যদিকে পরিবেশবান্ধব নগর পরিবহন ব্যবস্থার দিকেও অগ্রগতি হবে। এখন দেখার বিষয়, নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পটি বাস্তবায়ন কতটা সম্ভব হয়।

এএডি/


  বিষয়:   নারী  ইলেকট্রিক  বাস  সরকার  প্রধানমন্ত্রী 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: