সিরাজগঞ্জে পুকুর দখল নিয়ে সংঘর্ষে নিহত ২, আহত ১০

সিরাজগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় পুকুর দখল নিয়ে দুইপক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। এতে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছে আরও অন্তত দশজন।সোমবার (২

2026-03-02T16:46:50+00:00
2026-03-02T17:51:45+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
সিরাজগঞ্জে পুকুর দখল নিয়ে সংঘর্ষে নিহত ২, আহত ১০
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২ মার্চ, ২০২৬, ৪:৪৬ পিএম  আপডেট: ০২.০৩.২০২৬ ৫:৫১ পিএম
প্রতীকী ছবি
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় পুকুর দখল নিয়ে দুইপক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। এতে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছে আরও অন্তত দশজন।

সোমবার (২ মার্চ) সকালে উপজেলার ধামাইনগর ইউনিয়নের গোয়ালপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলে, ওই গ্রামের ময়দান আলীর ছেলে ময়দান আলীর ছেলে আব্দুস সালাম (৫৫) এবং একই ইউনিয়নের জামতৈলী গ্রামের মৃত মনছের আলীর ছেলে ইসমাইল হোসেন। 

আহতদের নাম ও পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোয়ালপাড়া গ্রামের একটি সরকারি জলাশয় ইজারাকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি নেতা সিদ্দিক ও অন্য পক্ষের আসমত আলী গংদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জের ধরে আজ সকালে পুকুরে মাছ মারার সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। 

সংঘর্ষে উভয় পক্ষের প্রায় ৮ থেকে ১০ জন আহত হয়। গুরুতর অবস্থায় আহতদের মধ্যে স্থানীয় বিএনপি নেতা সিদ্দিকসহ অন্তত ৫ জনকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়। 

অন্য একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা সাড়ে ১১টার দিকে ইসমাইল হোসেনের মৃত্যু হয়।


এ বিষয়ে মাধাইনগর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. রমজান আলী বলেন, নিহত দুই ব্যক্তি বিএনপির সমর্থক ছিলেন।

রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি শান্ত রয়েছে। 

এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানিয়েছেন তিনি।


  বিষয়:   সিরাজগঞ্জ  রায়গঞ্জ  পুকুর  দখল  সংঘর্ষ  নিহত  আহত 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: