দক্ষিণাঞ্চলের উন্নয়নে মহিপুরে ৩০ কিলোমিটার মানববন্ধন

কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি

সারাদেশ

দক্ষিণাঞ্চলের উন্নয়ন বৈষম্য দূর করে জাতীয় অর্থনীতিতে এ অঞ্চলের সম্ভাবনাকে আরও গতিশীল করার দাবিতে পটুয়াখালীর কুয়াকাটায় অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমধর্মী মানববন্ধন।

2026-07-01T13:26:13+00:00
2026-07-01T13:52:53+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
দক্ষিণাঞ্চলের উন্নয়নে মহিপুরে ৩০ কিলোমিটার মানববন্ধন
কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১ জুলাই, ২০২৬, ১:২৬ পিএম  আপডেট: ০১.০৭.২০২৬ ১:৫২ পিএম
সংগৃহীত ছবি
দক্ষিণাঞ্চলের উন্নয়ন বৈষম্য দূর করে জাতীয় অর্থনীতিতে এ অঞ্চলের সম্ভাবনাকে আরও গতিশীল করার দাবিতে পটুয়াখালীর কুয়াকাটায় অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমধর্মী মানববন্ধন। ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটে দক্ষিণাঞ্চলকেন্দ্রিক একাধিক মেগা প্রকল্প অন্তর্ভুক্তির দাবিতে আয়োজিত এ কর্মসূচিতে হাজারো মানুষের অংশগ্রহণে সৃষ্টি হয় এক অনন্য দৃশ্য।

বুধবার (১ জুলাই) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নের সিক্স লেন সড়ক থেকে পর্যটন নগরী কুয়াকাটা পর্যন্ত প্রায় ৩০ কিলোমিটার এলাকায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়। ‘কলাপাড়া উপজেলা নাগরিক সমাজ’-এর ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধন থেকে সরকারের কাছে দক্ষিণাঞ্চলের উন্নয়ন ত্বরান্বিত করতে ৯ দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে— ভাঙ্গা-কুয়াকাটা ৬ লেন মহাসড়ক বাস্তবায়ন, কুয়াকাটা উন্নয়ন কর্তৃপক্ষ গঠন, পায়রা বন্দর পূর্ণাঙ্গভাবে চালু করা, শের-ই-বাংলা মেডিকেল কলেজকে মেডিকেল বিশ্ববিদ্যালয়ে উন্নীত করা, কুয়াকাটায় বিমানবন্দর নির্মাণ, ভাঙ্গা থেকে কুয়াকাটা পর্যন্ত রেল সংযোগ স্থাপন, নদীভাঙন প্রতিরোধে টেকসই বেড়িবাঁধ নির্মাণ, বরিশাল-ভোলা সেতু দ্রুত বাস্তবায়ন এবং ভোলার গ্যাস ব্যবহার করে ভোলা-বরিশাল-পটুয়াখালী অঞ্চলে শিল্পাঞ্চল গড়ে তোলা।


মানববন্ধনে অংশগ্রহণকারী ব্যবসায়ী ও পর্যটন খাতসংশ্লিষ্টরা বলেন, পদ্মা সেতু চালুর পর কুয়াকাটার সঙ্গে দেশের যোগাযোগ সহজ হয়েছে এবং পর্যটকের সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে। তবে উন্নয়ন কর্তৃপক্ষ, বিমানবন্দর ও আধুনিক অবকাঠামোর অভাবে পর্যটন শিল্পের পূর্ণ সম্ভাবনা কাজে লাগানো সম্ভব হচ্ছে না।

পরিবহন খাতের প্রতিনিধিরা বলেন, দক্ষিণাঞ্চলের অর্থনৈতিক অগ্রগতির জন্য ভাঙ্গা-কুয়াকাটা মহাসড়ককে ৬ লেনে উন্নীত করা এবং রেল যোগাযোগ স্থাপন এখন সময়ের অপরিহার্য দাবি।

এদিকে উপকূলীয় অঞ্চলের জেলে ও কৃষকরা নদীভাঙন রোধে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের দাবি জানিয়ে বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে প্রতিবছর বহু পরিবার বসতভিটা হারিয়ে মানবেতর জীবনযাপন করছে।

স্বাস্থ্যসেবার উন্নয়নের প্রসঙ্গ তুলে শের-ই-বাংলা মেডিকেল কলেজের সাবেক ও বর্তমান শিক্ষার্থীসহ স্থানীয় চিকিৎসকরা বলেন, দক্ষিণাঞ্চলের কোটি মানুষের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে প্রতিষ্ঠানটিকে পূর্ণাঙ্গ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা জরুরি।

মানববন্ধনে মহিপুর থানা নাগরিক সমাজের প্রতিনিধি অ্যাডভোকেট সাধারণ পারভেজ বলেন, পদ্মা সেতু, পায়রা বন্দর ও কুয়াকাটা সমুদ্রসৈকত দক্ষিণাঞ্চলের অর্থনৈতিক গুরুত্ব বহুগুণ বাড়িয়েছে। জাতীয় বাজেটে প্রয়োজনীয় বরাদ্দের মাধ্যমে ৯ দফা দাবি বাস্তবায়ন করা হলে এ অঞ্চল দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির অন্যতম কেন্দ্রবিন্দুতে পরিণত হবে।

আয়োজকরা জানান, আগামী জাতীয় বাজেটে দক্ষিণাঞ্চলের উন্নয়ন-সংক্রান্ত দাবিগুলোর প্রতিফলন না ঘটলে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।

সময়ের আলো/জোই
  বিষয়:   কলাপাড়া  ব্যতিক্রমধর্মী  মানববন্ধন  সিক্স লেন  সড়ক  কুয়াকাটা  দক্ষিণাঞ্চল  উমহিপুর 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: