প্রেমের টানে ইসলাম গ্রহণ করে বিয়ে করলেন চীনা যুবক

নিজস্ব সংবাদদাতা

সারাদেশ

প্রেমের টানে চীনের বেইজিং থেকে বাংলাদেশে ছুটে এসেছেন লি বিং নামে যুবক। ইসলাম ধর্ম গ্রহণ করে তিনি বিয়ে করেছেন যশোর

2026-07-01T12:57:37+00:00
2026-07-01T12:57:37+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
প্রেমের টানে ইসলাম গ্রহণ করে বিয়ে করলেন চীনা যুবক
নিজস্ব সংবাদদাতা
প্রকাশ: বুধবার, ১ জুলাই, ২০২৬, ১২:৫৭ পিএম 
তন্দ্রা খাতুন ও লি বিং। ছবি : সংগৃহীত
প্রেমের টানে চীনের বেইজিং থেকে বাংলাদেশে ছুটে এসেছেন লি বিং নামে যুবক। ইসলাম ধর্ম গ্রহণ করে তিনি বিয়ে করেছেন যশোর সদর উপজেলার বাউলিয়া গ্রামের মেয়ে তন্দ্রা খাতুনকে। 

গত ১৮ জুন বাংলাদেশে আসেন লি বিং। তারপরদিন সন্ধ্যায় ধর্মীয় ও আনুষ্ঠানিক রীতি মেনে তন্দ্রার সঙ্গে তার বিয়ে সম্পন্ন হয়। 

ব্যতিক্রমী এই বিয়ের খবর ছড়িয়ে পড়তেই চাইনিজ জামাইকে একনজর দেখতে তন্দ্রাদের বাড়িতে ভিড় করছেন আশপাশের এলাকার কৌতূহলী মানুষ।

যশোর সদর উপজেলা তথ্যকেন্দ্রে কর্মরত তন্দ্রা খাতুন জানান, সামাজিক যোগাযোগ মাধ্যম 'হ্যালোটকের’ মাধ্যমে লি বিংয়ের সঙ্গে প্রথম পরিচয় হয় তার। পরবর্তীতে তা গড়ায় 'উইচ্যাটে’। নিয়মিত কথা বলতে বলতে একে অপরের প্রতি ভালোলাগা তৈরি হয়। প্রায় ৮ মাসের সম্পর্কের পর দুজনে বিয়ের সিদ্ধান্ত নেন এবং তাতে দুই পরিবারেরই সম্মতি মেলে।


তন্দ্রা আরও জানান, লি বিং বেইজিংয়ের একটি স্মার্ট লক তৈরি সংস্থায় কর্মরত। বিয়ের আগে সে নির্দিষ্ট কোনো ধর্ম অনুসরণ করত না। লি এখন তাদের বাড়িতেই আছে। ভিসার যাবতীয় প্রক্রিয়া শেষ হলেই তন্দ্রা তার সঙ্গে চীনে চলে যাবেন।

এদিকে, বাংলাদেশে এসে এবং বিয়ে করে এই চীনা তরুণের অনুভূতি দারুণ।

ভাঙা ভাঙা কথায় তিনি বলেন, ‘আমার বউ খুব ভালো। বাংলাদেশের পরিবেশ আমার খুব ভালোলেগেছে। বউয়ের পরিবারের মানুষ ও আত্মীয়-স্বজনরা ভীষণ দয়ালু। এখানে আমার কোনো সমস্যা হচ্ছে না।’

তন্দ্রার মা শিউলি বেগম জানান, মোবাইল ফোনের মাধ্যমে সম্পর্কের সূত্রপাত হলেও দুই পরিবারের সম্মতিতেই সুন্দরভাবে বিয়ে সম্পন্ন হয়েছে। জামাই হিসেবে লি বিংকে পেয়ে তিনি খুশি।

সময়ের আলো/মহু



  বিষয়:   প্রেম  ইসলাম  গ্রহণ  বিয়ে  চীনা যুবক  যশোর 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: