প্রেমের টানে চীন থেকে এসে ইসলাম ধর্ম গ্রহণ, করবেন তরুণীকে বিয়ে

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

সারাদেশ

প্রেমের কোনো সীমানা নেই- সে কথাই যেন আরও একবার প্রমাণ করলেন চীনের এক যুবক। বাংলাদেশি তরুণী স্বপ্না আক্তারের ভালোবাসার টানে

2026-06-17T09:19:31+00:00
2026-06-17T09:25:09+00:00
 
  বুধবার, ১৭ জুন ২০২৬,
৩ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১৭ জুন ২০২৬
সারাদেশ
প্রেমের টানে চীন থেকে এসে ইসলাম ধর্ম গ্রহণ, করবেন তরুণীকে বিয়ে
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৭ জুন, ২০২৬, ৯:১৯ এএম  আপডেট: ১৭.০৬.২০২৬ ৯:২৫ এএম  (ভিজিট : ২৭)
স্বপ্না আক্তার ও জিয়া ঐলী। ছবি : সংগৃহীত
প্রেমের কোনো সীমানা নেই- সে কথাই যেন আরও একবার প্রমাণ করলেন চীনের এক যুবক। বাংলাদেশি তরুণী স্বপ্না আক্তারের ভালোবাসার টানে সুদূর চীন থেকে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ছুটে এসেছেন জিয়া ঐলী নামের এক তরুণ। শুধু তা-ই নয়, ভালোবাসার মানুষকে আপন করে নিতে গতকাল মঙ্গলবার (১৬ জুন) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা জজ আদালতে নোটারি পাবলিকের মাধ্যমে সনাতন ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন তিনি। ইসলাম ধর্ম গ্রহণের পর তার নতুন নাম রাখা হয়েছে ‘জাহিদ ইসলাম’। খুব শীঘ্রই মুসলিম রীতিনীতি মেনে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, নবীনগর উপজেলার জিনদপুর ইউনিয়নের কাঁঠালিয়া গ্রামের মরহুম রিয়াজ উদ্দিনের মেয়ে স্বপ্না আক্তারের সঙ্গে চীনের সিচুয়্যান প্রদেশের লুজোউ শহরের বাসিন্দা জিয়া ঐলীর (বর্তমান নাম জাহিদ ইসলাম) সামাজিক যোগাযোগমাধ্যমে দীর্ঘদিনের পরিচয়। নিয়মিত যোগাযোগের একপর্যায়ে তাদের মধ্যে বন্ধুত্ব এবং পরে তা গভীর প্রেমের সম্পর্কে রূপ নেয়।

দীর্ঘদিন অনলাইনে প্রেম করার পর, অবশেষে স্বপ্নার সঙ্গে সরাসরি দেখা করতে গত সোমবার (১৫ জুন) রাতে বাংলাদেশে আসেন জাহিদ। তিনি সরাসরি উপজেলার নীলনগর এলাকায় স্বপ্নার মামার বাড়িতে পৌঁছান এবং তরুণীর পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে বিয়ের প্রস্তাব দেন। সুদূর চীন দেশ থেকে এক যুবকের এভাবে প্রেমের টানে ছুটে আসার খবরটি এলাকায় ছড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। বিদেশি এই জামাইকে একনজর দেখতে স্বপ্নার মামার বাড়িতে ভিড় জমাচ্ছেন উৎসুক এলাকাবাসী।


স্বপ্নার পরিবারের সদস্যরা অত্যন্ত আনন্দিত। তারা জানান, চীনা যুবক স্বপ্নাকে বিয়ে করার উদ্দেশ্যেই বাংলাদেশে এসেছেন। তিনি স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করায় পরিবারের সবাই খুশি। এখন ধর্মীয় ও আইনি প্রক্রিয়া মেনে জাঁকজমকপূর্ণভাবে তাদের বিয়ে সম্পন্ন করা হবে। স্বপ্না আক্তারও নিজের অনুভূতি ব্যক্ত করে জানান, যেকোনো সময় তাদের বিয়ে সম্পন্ন হবে।

এ বিষয়ে নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর ফরহাদ শামীম জানান, বিষয়টি তিনি এখনও বিস্তারিত জানেন না। তবে খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সময়ের আলো/জোই




  বিষয়:   প্রেমের টানে চীন থেকে এসে ইসলাম ধর্ম গ্রহণ  করবেন তরুণীকে বিয়ে 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: