হাসপাতালে মরদেহ রেখে পালিয়েছে বন্ধুরা, তরুণের মৃত্যু নিয়ে রহস্য

গাইবান্ধা সংবাদদাতা

সারাদেশ

গাইবান্ধা সদর উপজেলায় রায়হান মিয়া (১৬) নামের এক তরুণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্বজনদের অভিযোগ, দুই বন্ধু তাকে পানিতে চুবিয়ে

2026-06-17T08:58:09+00:00
2026-06-17T08:58:09+00:00
 
  বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬,
২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬
সারাদেশ
হাসপাতালে মরদেহ রেখে পালিয়েছে বন্ধুরা, তরুণের মৃত্যু নিয়ে রহস্য
গাইবান্ধা সংবাদদাতা
প্রকাশ: বুধবার, ১৭ জুন, ২০২৬, ৮:৫৮ এএম 
সংগৃহীত ছবি
গাইবান্ধা সদর উপজেলায় রায়হান মিয়া (১৬) নামের এক তরুণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্বজনদের অভিযোগ, দুই বন্ধু তাকে পানিতে চুবিয়ে হত্যা করে হাসপাতালে রেখে পালিয়ে গেছে।

মঙ্গলবার (১৬ জুন) রাতে সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের হরিনসিংহা গ্রাম থেকে রায়হানের মরদেহ উদ্ধার করা হয়। নিহত রায়হান ওই গ্রামের মকবুল হোসেনের ছেলে।

স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে রায়হান তার দুই বন্ধু সাকিব ও রিফাতের সঙ্গে স্থানীয় হাওয়া দিঘির মোড়ে একটি পুকুরে গোসল করতে যায়। সন্ধ্যা নামলেও রায়হান বাড়ি না ফেরায় পরিবারের লোকজন খোঁজখবর নিতে শুরু করেন। পরে তাদের কাছে খবর আসে, রায়হানকে গাইবান্ধা জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্বজনরা হাসপাতালে গিয়ে রায়হানের মরদেহ দেখতে পান।

 
রায়হানের পরিবারের অভিযোগ, গোসল করার সময় দুই বন্ধু সাকিব ও রিফাত তাকে পানিতে চুবিয়ে হত্যা করে। পরে নিজেদের বাঁচাতে রায়হানের অচেতন দেহ হাসপাতালে রেখে তারা পালিয়ে যায়। ঘটনার পর থেকে অভিযুক্ত দুই বন্ধু ও তাদের পরিবারের সদস্যরা এলাকা ছেড়ে পালিয়েছেন।

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করেছে। অভিযুক্ত দুই বন্ধু ও তাদের পরিবারের সদস্যরা পলাতক থাকায় প্রাথমিকভাবে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যায়নি। মৃত্যুর রহস্য উদ্‌ঘাটনে মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। এ ঘটনায় মামলা প্রস্তুতি চলছে।

সময়ের আলো/জোই



  বিষয়:   হাসপাতালে মরদেহ রেখে পালিয়েছে বন্ধুরা  তরুণের মৃত্যু নিয়ে রহস্য 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: