‘আমিরাতে অবস্থানরত জাহাজের নাবিকদের পাশে আছে সরকার’

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

নৌপরিবহন, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলমআন্তর্জাতিক নৌপথে দায়িত্ব পালনরত বাংলাদেশ শিপিং করপোরেশনের জাতীয় পতাকাবাহী

2026-03-02T20:51:17+00:00
2026-03-02T20:51:17+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
জাতীয়
‘আমিরাতে অবস্থানরত জাহাজের নাবিকদের পাশে আছে সরকার’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২ মার্চ, ২০২৬, ৮:৫১ পিএম 
নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম। ছবি : সংগৃহীত
নৌপরিবহন, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম আন্তর্জাতিক নৌপথে দায়িত্ব পালনরত বাংলাদেশ শিপিং করপোরেশনের জাতীয় পতাকাবাহী জাহাজ ‘এমভি বাংলার জয়যাত্রা’র নাবিকদের উদ্দেশে এক ভিডিও বার্তায় গভীর সহমর্মিতা প্রকাশ করেছেন। 

সোমবার (২ মার্চ) ভিডিও বার্তায় আন্তর্জাতিক নৌপথে প্রতিকূল পরিস্থিতির মধ্যে দায়িত্ব পালনরত ৩১ জন নাবিকের সাহসিকতা ও পেশাদারির প্রশংসা করেন তিনি।

ভিডিও বার্তায় শেখ রবিউল আলম বলেন, ‘কাতার থেকে স্টিল কার্গো নিয়ে বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলী বন্দরে অবস্থানরত জাহাজের নাবিকরা চলমান সংঘাতময় পরিস্থিতির মধ্যেও যে সাহসিকতা, ধৈর্য ও পেশাদারিত্বের পরিচয় দিচ্ছেন, তা জাতির জন্য গর্বের বিষয়।’ 


তিনি বলেন, ‘জাতীয় অর্থনীতিতে অবদান রাখার মহান দায়িত্ব পালন করতে গিয়ে তাদের এই দৃঢ় অবস্থান সরকারের কাছে অত্যন্ত মূল্যবান।’

তিনি আরও বলেন, ‘জাহাজে অবস্থানরত ৩১ জন নাবিকের প্রত্যেকের পরিবারের সঙ্গে ইতোমধ্যে যোগাযোগ স্থাপন করা হয়েছে এবং এই দুঃসময়ে তাদের পাশে রয়েছে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমান ব্যক্তিগতভাবে ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে নাবিকদের বিষয়ে খোঁজখবর রাখছেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করছেন।’


সময়ের আলো/কেএইচও



  বিষয়:   আমিরাত  জাহাজ  নাবিক 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: