দেশে যত দিনের জ্বালানি মজুত রয়েছে, জানালেন বিপিসি চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

দেশে বর্তমানে পর্যাপ্ত পরিমাণ জ্বালানি তেল মজুত রয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) চেয়ারম্যান মো. রেজানুর রহমান।মঙ্গলবার (৩ মার্চ)

2026-03-03T13:26:39+00:00
2026-03-03T13:26:39+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
দেশে যত দিনের জ্বালানি মজুত রয়েছে, জানালেন বিপিসি চেয়ারম্যান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬, ১:২৬ পিএম 
ফাইল ছবি
দেশে বর্তমানে পর্যাপ্ত পরিমাণ জ্বালানি তেল মজুত রয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) চেয়ারম্যান মো. রেজানুর রহমান।

মঙ্গলবার (৩ মার্চ) তিনি কারওয়ান বাজারের বিপিসি ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই তথ্য জানান।

চেয়ারম্যান বলেন, বর্তমানে দেশে ১ লাখ ৩৬ হাজার মেট্রিক টন জ্বালানি তেলের মজুত আছে। এই পরিমাণের কারণে বর্তমানে বাজারে দাম বাড়ার কোনো শঙ্কা নেই। তিনি আরও জানান, দেশে জ্বালানি সরবরাহ নিরবিচ্ছিন্ন রাখতে সোমবার পর্যন্ত ৭টি জাহাজের এলসি (লেটার অফ ক্রেডিট) সম্পন্ন হয়েছে।
আরও পড়ুন

বিপিসির তথ্য অনুযায়ী, দেশের জ্বালানির মজুত দিন অনুযায়ী নিম্নরূপ:
ডিজেল: ১৪ দিন
অকটেন: ২৮ দিন
পেট্রোল: ১৫ দিন
ফার্নেস তেল: ৯৩ দিন
জেড ফুয়েল: ৫৫ দিন

চেয়ারম্যান আরও উল্লেখ করেন, বর্তমানে বিশ্ববাজারে যুদ্ধ ও অস্থিতিশীল পরিস্থিতি বিবেচনায় রেখে বিপিসি বিকল্প তেল সরবরাহকারী বাজার খুঁজে বের করার বিষয়েও ভাবছে। তবে দেশীয় মজুত পর্যাপ্ত হওয়ায় জনগণ ঘাবড়ানোর প্রয়োজন নেই।

এএডি/


  বিষয়:   দেশ  জ্বালানি  মজুত  বিপিসি  চেয়ারম্যান  বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: