খুলনায় বিএসটিআইয়ের অভিযান, ২ প্রতিষ্ঠানকে জরিমানা

খুলনা ব্যুরো

সারাদেশ

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে খুলনায় বিশেষ মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়েছে। মঙ্গলবার (৩ মার্চ) বিএসটিআই বিভাগীয় অফিস ও জেলা প্রশাসন

2026-03-03T20:04:38+00:00
2026-03-03T20:04:38+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
সারাদেশ
খুলনায় বিএসটিআইয়ের অভিযান, ২ প্রতিষ্ঠানকে জরিমানা
খুলনা ব্যুরো
প্রকাশ: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬, ৮:০৪ পিএম 
খুলনায় বিএসটিআইয়ের অভিযান। ছবি : সময়ের আলো
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে খুলনায় বিশেষ মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়েছে। মঙ্গলবার (৩ মার্চ) বিএসটিআই বিভাগীয় অফিস ও জেলা প্রশাসন যৌথভাবে নগরীতে এই অভিযান চালায়। 

অভিযানে খুলনা নিউমার্কেটের ‘ডে-সেভেন ইউনিক সুপার শপ’-কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। প্রতিষ্ঠানটি শ্যাম্পু, ফেসওয়াশ ও লিপস্টিকসহ বিভিন্ন কসমেটিকস পণ্য বিএসটিআই-এর ছাড়পত্র ছাড়াই বিক্রি করছিল। এমনকি তারা পণ্যের গায়ে অবৈধভাবে মানচিহ্ন ব্যবহার করে আসছিল।

এছাড়া খালিশপুর জোড়াগেট এলাকার ‘নূরজাহান ফুড প্রোডাক্টস’-কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। প্রতিষ্ঠানটি কোনো লাইসেন্স ছাড়াই নোংরা পরিবেশে লাচ্ছা সেমাই তৈরি করছিল। 

একইসঙ্গে তারা পণ্যের মোড়কে মিথ্যা তথ্য ব্যবহার করে আসছিল। দুটি প্রতিষ্ঠানের কাছ থেকে জরিমানার টাকা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।


খুলনা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান আরিফের নেতৃত্বে এই অভিযান চলে। তিনি বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত চলবে।

অভিযানে বিএসটিআইয়ের সহকারী পরিচালক প্রকৌশলী মো. মাহমুদুল হাসান রানাসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এফআর


  বিষয়:   খুলনা  বিএসটিআই  অভিযান  প্রতিষ্ঠান  জরিমানা 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: