সাইপ্রাসকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিরক্ষা ব্যবস্থা দিচ্ছে ফ্রান্স

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

সাইপ্রাসকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন-বিরোধী আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করবে ফ্রান্স। মঙ্গলবার ( ৩ মার্চ) সাইপ্রাসের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এ খবর

2026-03-03T21:36:42+00:00
2026-03-03T21:36:42+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
সাইপ্রাসকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিরক্ষা ব্যবস্থা দিচ্ছে ফ্রান্স
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬, ৯:৩৬ পিএম 
সংগৃহীত ছবি
সাইপ্রাসকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন-বিরোধী আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করবে ফ্রান্স। মঙ্গলবার ( ৩ মার্চ) সাইপ্রাসের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এ খবর প্রকাশ করেছে। 

এ প্রসঙ্গে ফরাসি পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ‘যদি অংশীদার দেশগুলো আমাদের সাহায্যের অনুরোধ করে, আমরা তাদের রক্ষা করতে প্রস্তুত।’ 


তিনি আরও বলেন, ‘মধ্যপ্রাচ্যে প্রায় চার লাখ ফরাসি নাগরিক অবস্থান করছে। এই পরিস্থিতিতে ফরাসি সরকারের প্রথম অগ্রাধিকার হচ্ছে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং সংঘাত সমাধানের জন্য উদ্যোগ গ্রহণ করা।’ 

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ফ্রান্সের প্রতিরক্ষা ও কূটনৈতিক কৌশল  দ্বিগুণ করার চেষ্টা চলমান। যাতে অংশীদার দেশগুলোকে সুরক্ষা দেওয়া সম্ভব হয় এবং সংকট মোকাবেলায় সমাধান বের করা যায়।’ 

সময়ের আলো/এসএ/এনএ 


  বিষয়:   সাইপ্রাস  ক্ষেপণাস্ত্র ও ড্রোন  প্রতিরক্ষা ব্যবস্থা  ফ্রান্স 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: