তৃতীয় বিশ্বযুদ্ধ অনিবার্য : দিমিত্রি মেদভেদেভ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

মার্কিন প্রেসিডেন্ট ইরানের সরকার পরিবর্তনের চেষ্টা চালালে তৃতীয় বিশ্বযুদ্ধ অনিবার্য হয়ে যাবে। বিস্ময়কর এই মন্তব্য করেছেন রাশিয়ান সিকিউরিটি কাউন্সিলের উপ-চেয়ারম্যান

2026-03-03T21:43:22+00:00
2026-03-03T21:43:22+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
আন্তর্জাতিক
তৃতীয় বিশ্বযুদ্ধ অনিবার্য : দিমিত্রি মেদভেদেভ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬, ৯:৪৩ পিএম   (ভিজিট : ২৬৭)
রাশিয়ান সিকিউরিটি কাউন্সিলের উপ-চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ। সংগৃহীত ছবি
মার্কিন প্রেসিডেন্ট ইরানের সরকার পরিবর্তনের চেষ্টা চালালে তৃতীয় বিশ্বযুদ্ধ অনিবার্য হয়ে যাবে। বিস্ময়কর এই মন্তব্য করেছেন রাশিয়ান সিকিউরিটি কাউন্সিলের উপ-চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ। মঙ্গলবার (৩ মার্চ) দ্যা ডেইলি জঙ্গ উর্দুতে প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। 


চলমান যুদ্ধ প্রসঙ্গে দিমিত্রি মেদভেদেভ বলেন, ‘মার্কিন প্রেসিডেন্ট ইরানের ওপর হামলা চালিয়ে একটি গুরুতর ভুল করেছেন।’ 

মেদভেদেভের মতে, ‘খামেনির মৃত্যুর পর ইরান পারমাণবিক অস্ত্র অর্জনের প্রচেষ্টা তিন গুণ তীব্রতার সঙ্গে চালিয়ে যাবে।’ 

মেদভেদেভ আরও বলেন, ‘ইরান এখনো তীব্র প্রতিক্রিয়া দেখায়নি, যা তাদের ধৈর্যের সীমাহীনতার নির্দেশ।’ 

তিনি জোর দিয়ে সতর্ক করে বলেন, ‘ট্রাম্পের এই পদক্ষেপ শুধুমাত্র মধ্যপ্রাচ্যকেই নয়, বরং সমস্ত আমেরিকানকেও সম্ভাব্য বিপদে ফেলেছে।’ 

সময়ের আলো/এসএ/এনএ 


  বিষয়:   তৃতীয় বিশ্বযুদ্ধ অনিবার্য  দিমিত্রি মেদভেদেভ  ইরান  ইসরায়েল  যুক্তরাষ্ট্র 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: