মিসরে দুই ট্রেনের সংঘর্ষে নিহত ৭, আহত ১১২

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

মিসরের রাজধানী কায়রোর দক্ষিণে দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১১২ জন। নিহতদের

2026-11-09T09:14:57+00:00
2026-11-09T09:14:57+00:00
 
  সোমবার, ৯ নভেম্বর ২০২৬,
২৫ কার্তিক ১৪৩৩
সোমবার, ৯ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক
মিসরে দুই ট্রেনের সংঘর্ষে নিহত ৭, আহত ১১২
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৯:১৪ এএম 
কায়রো থেকে প্রায় ৫২ কিলোমিটার দূরে গিজা প্রদেশের আল-আইয়াত জেলায় এ দুর্ঘটনা ঘটে। ছবি : সংগৃহীত
মিসরের রাজধানী কায়রোর দক্ষিণে দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১১২ জন। নিহতদের মধ্যে দুই ট্রেনের কন্ডাক্টরও রয়েছেন।

রোববার (৮ নভেম্বর) দেশটির রাজধানী থেকে প্রায় ৫২ কিলোমিটার দূরে গিজা প্রদেশের আল-আইয়াত জেলায় এ দুর্ঘটনা ঘটে। মিসরের প্রধান সরকারি কৌঁসুলির কার্যালয় এক বিবৃতিতে হতাহতের তথ্য নিশ্চিত করেছে।

পরিবহন মন্ত্রণালয় জানায়, একটি ট্রেন দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ফায়ুম প্রদেশের দিকে যাচ্ছিল। এ সময় দক্ষিণাঞ্চলীয় আসওয়ানগামী অপর একটি ট্রেনের সঙ্গে সেটির পেছনের অংশে সংঘর্ষ হয়। প্রাথমিক তদন্তে দেখা গেছে, একই লাইনে একই দিকে চলতে থাকা কায়রো-আসওয়ান ট্রেনের শেষ বগিতে গিজা-ফায়ুম ট্রেনটি ধাক্কা দেয়।


দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা উদ্ধারকাজে অংশ নেন এবং অ্যাম্বুলেন্স ডাকেন। প্রত্যক্ষদর্শী আইমান জামাল জানান, তিনি প্রায় ৮০ জন আহত ব্যক্তিকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিতে দেখেছেন। এ ছাড়া একটি বগিতে আটকে থাকা কয়েকজন যাত্রীকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

প্রেসিডেন্ট আবদেল-ফাত্তাহ এল-সিসি দুর্ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন। ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে। উদ্ধারকাজ ও ধ্বংসাবশেষ সরাতে ঘটনাস্থলে জরুরি উদ্ধারকারী দল ও ক্রেন পাঠিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।

মিসরে রেল দুর্ঘটনা নতুন নয়। দীর্ঘদিন ধরে দেশটির রেল ব্যবস্থায় অব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণের দুর্বলতা নিয়ে সমালোচনা রয়েছে। ২০০২ সালে কায়রো থেকে দক্ষিণ মিশনগামী একটি ট্রেনে আগুন লেগে ৩০০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছিল, যা দেশটির ইতিহাসে ভয়াবহতম রেল দুর্ঘটনা।

সূত্র : এএফপি, রয়টার্স


সময়ের আলো/এমকে
  বিষয়:   মিসর  দুই ট্রেন  সংঘর্ষ  নিহত  আহত 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: