পরাজিত ব্যক্তি শুনে ক্ষেপে গেলেন ট্রাম্প

সময়ের আলো ডেস্ক

আন্তর্জাতিক

মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের ভরাডুবির কারণে ‘পরাজিত ব্যক্তি’ বলায় ক্ষুব্ধ হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সময় শুক্রবার ফ্লোরিডার উদ্দেশে হোয়াইট

2026-11-08T23:03:46+00:00
2026-11-08T23:03:46+00:00
 
  রবিবার, ৮ নভেম্বর ২০২৬,
২৪ কার্তিক ১৪৩৩
রবিবার, ৮ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক
পরাজিত ব্যক্তি শুনে ক্ষেপে গেলেন ট্রাম্প
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: রোববার, ৮ নভেম্বর, ২০২৬, ১১:০৩ পিএম 
রিপাবলিকানদের ভরাডুবির কারণে ‘পরাজিত ব্যক্তি’ বলায় ক্ষুব্ধ হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত
মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের ভরাডুবির কারণে ‘পরাজিত ব্যক্তি’ বলায় ক্ষুব্ধ হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সময় শুক্রবার ফ্লোরিডার উদ্দেশে হোয়াইট হাউস ছাড়ার সময় সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন তিনি, সেখানেই তাকে এ কথা শুনতে হয়।

যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম মেট্রো লিখেছে, ৮০ বছর বয়সি ট্রাম্প যখন হেলিকপ্টারে চড়তে যাচ্ছিলেন, তখন বৃষ্টি ঝরছিল। ফলে ছাতা মাথায় ব্রিফিংয়ে আসেন তিনি, যেখানে সাংবাদিকরা তাকে নানা প্রশ্ন করছিলেন।


এর মধ্যে স্কাই নিউজের এক সাংবাদিক সরাসরি জানতে চান, ‘প্রেসিডেন্ট, একজন হেরে যাওয়া ব্যক্তি হিসেবে আপনার কেমন লাগছে?’ ট্রাম্প এ প্রশ্ন শুনে মেজাজ হারিয়ে ঘুরে দাঁড়ান এবং কোনো উত্তর না দিয়ে চলে যান। যদিও সংবাদমাধ্যমের মুখোমুখি হতে ট্রাম্প সাধারণত পিছপা হন না।

গত ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে মার্কিন কংগ্রেসের দুই কক্ষের নিয়ন্ত্রণই হারিয়েছে ট্রাম্পের রিপাবলিকান পার্টি। রিপাবলিকানদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত টেক্সাস অঙ্গরাজ্যেও ডেমোক্রেটিক পার্টি জয় পেয়েছে। ১৯৮০ সালের পর প্রতিটি নির্বাচনে সেখানে রিপাবলিকান প্রার্থী জয়ী হয়েছেন। এ ছাড়া কানসানের ভোটাররা ১৯৩২ সালের পর প্রথমবারের মতো একজন ডেমোক্রেটিক সিনেটর নির্বাচিত করেছেন। উত্তর ক্যারোলাইনা, দক্ষিণ ক্যারোলাইনা ও আইওয়াতেও নিয়ন্ত্রণ হারিয়েছে রিপাবলিকানরা।


সময়ের আলো/প্রিন্ট/এমকে
  বিষয়:   পরাজিত  ব্যক্তি  ট্রাম্প 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: