সরকার গঠনে কঠিন রাজনৈতিক সমীকরণের মুখে আইজেনকোট

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

সরকার গঠনের সময়সীমা শুরু হওয়ায় কঠিন রাজনৈতিক ভারসাম্য রক্ষার চ্যালেঞ্জের মুখে পড়েছেন গাদি আইজেনকোট। নেসেটে আস্থা ভোটে পাস করাতে সক্ষম

2026-11-08T20:31:56+00:00
2026-11-08T20:31:56+00:00
 
  রবিবার, ৮ নভেম্বর ২০২৬,
২৪ কার্তিক ১৪৩৩
রবিবার, ৮ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক
সরকার গঠনে কঠিন রাজনৈতিক সমীকরণের মুখে আইজেনকোট
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ৮ নভেম্বর, ২০২৬, ৮:৩১ পিএম 
গাদি আইজেনকোট। ছবি : সংগৃহীত
সরকার গঠনের সময়সীমা শুরু হওয়ায় কঠিন রাজনৈতিক ভারসাম্য রক্ষার চ্যালেঞ্জের মুখে পড়েছেন গাদি আইজেনকোট। নেসেটে আস্থা ভোটে পাস করাতে সক্ষম এমন সরকার গঠনের জন্য আইজেনকোট সময় পাচ্ছেন ২৮ দিন। তবে ইসরায়েলের প্রেসিডেন্ট চাইলে তাকে অতিরিক্ত ১৪ দিন সময় দিতে পারেন।

সরকার গঠনের ক্ষেত্রে আইজেনকোটের বিকল্পগুলো বেশ সীমিত। তিনি বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে কোনো ঐক্য সরকার গঠন করতে চান না। 

তার মতে, এমন সরকার গঠন হবে সমর্থকদের সঙ্গে চূড়ান্ত বিশ্বাসঘাতকতা। নেতানিয়াহুকে ইসরায়েলের জাতীয় নিরাপত্তার জন্য ‘বিপদ’ বলেও আখ্যা দিয়েছেন তিনি।

অন্যদিকে, ফিলিস্তিনি-ইসরায়েলি নেতৃত্বাধীন দলগুলোর সমর্থনও নিতে চান না আইজেনকোট। অথচ নেসেটে দলগুলোর ঐতিহাসিক ১৯ আসনের ব্লক রয়েছে। তাদের সমর্থন ছাড়া সরকার গঠনের প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জন কঠিন। এমনকি তারা সরাসরি সমর্থন না দিয়ে ভোটদানে বিরত থাকলেও তা আইজেনকোটের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে।

তবে চ্যালেঞ্জ শুধু আইজেনকোটের একার নয়। তার জোটের অন্য দলগুলোরও সরকার গঠনের বিষয়ে নিজস্ব শর্ত রয়েছে।


তার সহযোগীদের মধ্যে আটটি আসন পাওয়া ছোট একটি দলের ডানপন্থী নেতা আভিগদর লিবারম্যানও ফিলিস্তিনি-ইসরায়েলিদের সঙ্গে সরকার গঠনে রাজি নন। শুধু তা-ই নয়, তাদের সমর্থনও চান না তিনি।

ফলে সরকার গঠনের আলোচনা নিয়ে পর্দার আড়ালে জটিল সমীকরণ সামলাতে হচ্ছে আইজেনকোটকে।

আইজেনকোটকে শান্ত ও সংযতভাবে আলোচনা চালিয়ে যাওয়ার জন্য পরিচিত হিসেবে তুলে ধরা হচ্ছে। নিজের পরিকল্পনা প্রচারে গণমাধ্যমকে ব্যবহার না করে নীরবেই সমর্থকদের প্রতিশ্রুতি দিচ্ছেন, যত দ্রুত সম্ভব একটি ‘জরুরি জায়নবাদী সরকার’ গঠন করবেন তিনি।

সূত্র : আলজাজিরা

সময়ের আলো/কেএইচও
  বিষয়:   সরকার গঠন  রাজনৈতিক সমীকরণ  আইজেনকোট 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: