শ্বশুরবাড়ির লোকজনসহ সংঘর্ষে দুই ভাই, আহত ৩০

কিশোরগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলায় শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের শ্বশুরবাড়ির লোকজনের মধ্যে এক রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত

2026-03-04T22:02:43+00:00
2026-03-04T22:02:43+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
শ্বশুরবাড়ির লোকজনসহ সংঘর্ষে দুই ভাই, আহত ৩০
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৪ মার্চ, ২০২৬, ১০:০২ পিএম 
শ্বশুরবাড়ির লোকজনসহ সংঘর্ষে দুই ভাই, আহত ৩০। ছবি : সময়ের আলো
কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলায় শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের শ্বশুরবাড়ির লোকজনের মধ্যে এক রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হন।

বুধবার (৪ মার্চ) সকালে উপজেলার খয়েরপুর-আব্দুল্লাহপুর ইউনিয়নের কদমচাল গ্রামে এ ঘটনা ঘটে।

‎পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শিশুদের মারধরকে কেন্দ্র করে কদমচাল গ্রামের বাসিন্দা আজমান মিয়া ও তার সহোদর ভাই ইব্রাহীম মিয়ার মধ্যে বেশ কিছুদিন ধরে বিরোধ চলছিল। এ ঘটনার জের ধরে বুধবার সকালে আজমান মিয়ার শ্বশুরবাড়ির লোকজন তার পক্ষ নিয়ে ইব্রাহীম মিয়ার পক্ষের লোকজনের সঙ্গে তর্কে জড়ায়। 

পরে খবর পেয়ে ইব্রাহীম মিয়ার শ্বশুরবাড়ির লোকজনও ঘটনাস্থলে এলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। এতে অন্তত ৩০ জন আহত হন।


‎অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোয়েব খান জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এফআর


  বিষয়:   কিশোরগঞ্জ  অষ্টগ্রাম  শ্বশুরবাড়ি  লোকজন  সংঘর্ষ  ভাই  আহত 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: