সাবেক ৪ উপদেষ্টা ও ১ বিশেষ সহকারীর ব্যাংক হিসাব তলব

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

অন্তর্বর্তী সরকারের সাবেক চার উপদেষ্টা ও ১ বিশেষ সহকারীর ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।এরা হলেন, সৈয়দা

2026-03-04T22:45:12+00:00
2026-03-04T22:46:31+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
জাতীয়
সাবেক ৪ উপদেষ্টা ও ১ বিশেষ সহকারীর ব্যাংক হিসাব তলব
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৪ মার্চ, ২০২৬, ১০:৪৫ পিএম  আপডেট: ০৪.০৩.২০২৬ ১০:৪৬ পিএম
সংগৃহীত ছবি
অন্তর্বর্তী সরকারের সাবেক চার উপদেষ্টা ও ১ বিশেষ সহকারীর ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। 

এরা হলেন, সৈয়দা রিজওয়ানা হাসান, ফাওজুল কবির খান, আসিফ মাহমুদ, আদিলুর রহমান খান ও  প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (স্বরাষ্ট্র মন্ত্রণালয়) খোদা বখস চৌধুরী।

মঙ্গলবার (৩ মার্চ) দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে এ সংক্রান্ত চিঠি পাঠিয়ে তাদের অ্যাকাউন্টের তথ্য চাওয়া হয়েছে। 

তাদের ব্যাংক একাউন্টগুলো থেকে কোনো অস্বাভাবিক লেনদেন হয়েছে কিনা সে ব্যাপারে সংস্থাটি তদন্ত করছে।


চিঠিতে আগামী তিন কর্মদিবসের মধ্যে তাদের ব্যক্তিগত অ্যাকাউন্টের সব তথ্য নথিভুক্ত করে আর্থিক গোয়েন্দা সংস্থা বিএফআইইউতে পাঠাতে বলা হয়েছে।

উল্লেখ্য, অন্তর্বর্তী সরকারে সৈয়দা রিজওয়ানা হাসান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের পাশাপাশি পানিসম্পদ এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন। ফাওজুল কবির খান ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ উপদেষ্টা।

আসিফ মাহমুদ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। আদিলুর রহমান খান গৃহায়ন ও গণপূর্ত এবং শিল্প উপদেষ্টার দায়িত্বে ছিলেন। খোদা বখস চৌধুরী ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (স্বরাষ্ট্র মন্ত্রণালয়)।

সময়ের আলো/এআর



  বিষয়:   উপদেষ্টা  সহকারী  ব্যাংক  তলব 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: